ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ২ লাখ ১২ হাজার ১১০ টাকা


দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনটি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে, গত ১৮ নভেম্বর সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালক ও হেলপারের ঘুমন্ত অবস্থায় এই অগ্নিকাণ্ডের ফলে ট্রাকের ভেতরে থাকা সমস্ত খড় পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামপুর ইউনিয়নের মিররটেক বাজার জামে মসজিদের সামনে মদনপুর-গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি বুধবার রাত সাড়ে ৩টার দিকে মিররটেক বাজার মসজিদের সামনে এসে থামে। মালামাল খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে পার্ক করে চালক ও তার সহকারী (হেলপার) ভেতরেই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে শুরু করেন এবং চালককে ঘুম থেকে ডেকে তোলেন।

ওই নারী জানান, একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে চালক তাৎক্ষণিকভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ট্রাকটি চালিয়ে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং আগুন নেভানোর চেষ্টা করতে সড়কের পাশের পানিতে নামিয়ে দেন। তবে শুকনো খড়ের কারণে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সিসিটিভি ও তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসি রাকিবুল ও এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে হাজারো পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


ওসি রাকিবুল ও এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে হাজারো পুলিশ সদস্য

ওসি রাকিবুল এবং এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে নজরদারিতে আছেন আরও কয়েক হাজার পুলিশ সদস্য। আইনজীবীদের মতে, যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পুলিশ সদর দফতর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য হলো, "কোনো ব্যক্তির দায় পুরো বাহিনী নেবে না।"

গত ১৪ নভেম্বর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

এর আগে, একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গত ১৫ সেপ্টেম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে তিনি দুই দফা রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া, আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি, বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক রাশাদ নাকিব এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক রাশাদ নাকিব এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন

নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানোর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। তিনি সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। টানা নয় দিনের কঠোর পদযাত্রা শেষে, সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সহযোগিতায় তিনি ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। পাহাড়ি জনপদ, পাথুরে রাস্তা ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে নাকিব ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেন। পুরো অভিযানে নেতৃত্ব দেন এভারেস্টজয়ী সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানি, যিনি পেশাদার গাইডদের সহযোগিতাও গ্রহণ করেন।

অভিযানের অভিজ্ঞতা শেয়ার করে আল-শাইবানি জানান, যখনই পথের ধরন পরিবর্তিত হতো বা সামনে খাড়া কোনো ধাপ দেখা দিত, তিনি নাকিবকে আগেই সতর্ক করতেন। নাকিব তার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে এগিয়ে যেতেন। তিনি লাঠি ও পায়ের স্পর্শের মাধ্যমে পথের অবস্থা বুঝে নিতেন।

আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

নাকিবের শৃঙ্খলাবোধ ও অদম্য সংকল্পের প্রশংসা করেন আল-শাইবানি। তার ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরাও যে কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে পারেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন তরুণদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে এবং প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্বে এর আগে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন এবং কয়েকজন এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, বেজক্যাম্পে ট্রেক সম্পন্ন করার পর তিনি চূড়ায় আরোহণ করেন। এছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এভারেস্ট জয়ের ইতিহাসে রয়েছেন চীনের ঝাং হং। ২০২১ সালে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%