ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঝাল ছড়া উৎসবে কাব্যপ্রেমীদের মিলনমেলা


ঝাল ছড়া উৎসবে কাব্যপ্রেমীদের মিলনমেলা

একটি ভালো ছড়া শুধু শিশুদের মুখে মুখে ফেরে না, বরং কখনও কখনও এটি বদলে দিতে পারে একটি সমাজের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ। সেই বিশ্বাসকে ধারণ করেই শুরু হলো ‘ঝাল’-এর অষ্টম জাতীয় ছড়া উৎসব।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় উদ্বোধনের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী এই উৎসবের পর্দা ওঠে। দিনটি সংগঠনটির জন্যও বিশেষ, কারণ এদিনই পালিত হচ্ছে ‘ঝাল’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রখ্যাত ছড়াকার খান মোহাম্মদ খালেদ। উদ্বোধনী আয়োজনে দেশের বিশিষ্ট ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক এবং সংস্কৃতিজনদের উপস্থিতি এই উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আস্-সাবের বলেন, ‘একটি ছড়া সমাজকে বদলে দিতে পারে। এমন উৎসব আরও বেশি হওয়া উচিত।’

স্বাগত বক্তব্যে ‘ঝাল’-এর আহ্বায়ক নুরুজ্জামান ফিরোজ বলেছেন, ছড়া উৎসব ‘ঝাল’ ছড়ার মাধ্যমে দেশ গঠনে, জাতি গঠনে এবং কোমলমতিদের মানবিক বিকাশে সহায়ক হওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে। আজ ‘ঝাল’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটির আগে ও পরে আমরা বিশুদ্ধ সাহিত্যচর্চার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, ঢালী মোহাম্মদ দেলোয়ার, রানা জামান, কামাল হোসাইন, তরুণ ইউসুফ, নজরুল ইসলাম শান্তু, কাদের বাবু, সফিক ইসলাম, সৈয়দ আহসান কবীর, নিলুফার ইয়াসমিন রুবি, ফাতেমা সাইফুল বীনু, আতিক রহমান, আলতাফ, হোসাইন রানা, ড. শাহনাজ পারভীন, শাহ্ বোরহান মেহেদী, শাহী সবুর, হাই হাফিজ, সাহেদ বিপ্লব প্রমুখ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, ভাষার সৌন্দর্যচর্চা এবং মানবিক মূল্যবোধ গঠনে ছড়ার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর জাতীয় ছড়া উৎসবের আয়োজন করে ‘ঝাল’। কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে এই উৎসব নতুন প্রজন্মের হাতে ছড়ার শক্তি তুলে দেবে এবং সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করবে–এমনটাই তাদের প্রত্যাশা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ-র্মঘটরত ওয়াংচুককে জো-র-পূর্বক সরিয়ে নেয়া হলো হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ধ-র্মঘটরত ওয়াংচুককে জো-র-পূর্বক সরিয়ে নেয়া হলো হাসপাতালে

ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে অনশন ধর্মঘটে থাকা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ধর্মঘটস্থান থেকে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে অনশনের ২০তম দিন, পুলিশ ধর্মঘটস্থানে অভিযান চালিয়ে ওয়াংচুককে ধরে হাসপাতালে নিয়ে যায়। এই খবর এনডিটিভিতে প্রকাশিত হয়েছে।

এনইইটি মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-প্রতিবাদ করছে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওয়াংচুক গত ২৮ জুন এই আন্দোলনে সমর্থন জানিয়ে অনশন শুরু করেন।

দিল্লি পুলিশের এক উপকমিশনার একটি বিবৃতিতে বলেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশ কার্যকর করার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ যন্তর-মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার সকালে যন্তর-মন্তরে ওয়াংচুকের সমর্থকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। এ সময় পুলিশ সাদা চাদর হাতে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে হাসপাতলে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দিল্লির একটি আদালত সরকারি চিকিৎসকদের ওয়াংচুকের স্বাস্থ্য প্রতিদিন পর্যবেক্ষণের নির্দেশ দেন। আদালত বলেন, ‘যেকোনো নাগরিকের জীবনই মূল্যবান।’

আইনজীবী ও সমাজকর্মী রাকেশ কুমার সাইনি আদালতে করা এক আবেদনে আশঙ্কা প্রকাশ করেন, অনশন না ভাঙলে ওয়াংচুকের প্রাণহানির ঝুঁকি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেন, তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিতে হবে।

পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াংচুক বলেন, ‘ভারতে এর চেয়েও ছোট ছোট আন্দোলন বহু সরকারকে নতজানু করেছে। আর এখানে বিষয়টি শিক্ষা নিয়ে।’

গত মাসে প্রশ্নফাঁসের অভিযোগে নির্ধারিত পরীক্ষা বাতিল হওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তির পরীক্ষা পুনরায় দিতে হয়। এ ঘটনা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা মূল্যায়ন-সংক্রান্ত আরেকটি বিতর্ক দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে এবং তরুণদের আন্দোলনকে উসকে দেয়।

ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন ওয়াংচুক। ভারতের বিরোধী দলের বেশ কয়েকজন নেতা ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। পেশায় একজন প্রকৌশলী ওয়াংচুক হিমালয় অঞ্চলে পানি সংরক্ষণে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীর সহিত গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি অস্ত্র। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যে সব অপরাধ কর্মকাণ্ড ঘটেছে, তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু সন্তানকে নিয়ে দিশেহারা রেশমা, কোথায় হবে তার ঠিকানা?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


শিশু সন্তানকে নিয়ে দিশেহারা রেশমা, কোথায় হবে তার ঠিকানা?

বাংলাদেশে পুশইন প্রক্রিয়া নিয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায় এমন একটি নারী, রেশমা খাতুনের সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে একটি শিশু সন্তান। চোখেমুখে আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ নিয়ে তিনি দেশে ফেরার উপায় খুঁজছেন।

রেশমা খাতুন জানিয়েছেন, তিনি ভারতের বাসিন্দা। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু পুলিশ তার কথা আমলে নেয়নি। পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় রেশমা চরম বিপাকে পড়েছেন। পরে স্থানীয় পথচারীরা তাকে সাহায্য করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে ঘুরছেন।

স্থানীয় সীমান্তবাসীর মন্তব্য, যদি রেশমা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে মানবিক ও আইনিভাবে তাকে নিজ দেশে ফেরানোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও দুই দেশের কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

এদিকে সীমান্তে ভারতীয় নাগরিক দাবি করা নারী চলাফেরা করলেও বিষয়টি নিয়ে সেখানের আইনশৃঙ্খলাবাহিনী পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে তারা বিষয়টি তাদের কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানে ফোন, ট্রেনের ধা-ক্কায় শে-ষ হলো মাদরাসা শিক্ষকের জী-বন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


কানে ফোন, ট্রেনের ধা-ক্কায় শে-ষ হলো মাদরাসা শিক্ষকের জী-বন

যশোরে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অভয়নগর উপজেলার মশরহাটী এলাকায় এই দুঘর্টনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষকের নাম হোসাইন আহমেদ (২২), যার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় হোসাইন আহমেদ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাদরাসা শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%