০১:১৬ পি.এম
বাংলাদেশে পুশইন প্রক্রিয়া নিয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায় এমন একটি নারী, রেশমা খাতুনের সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে একটি শিশু সন্তান। চোখেমুখে আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ নিয়ে তিনি দেশে ফেরার উপায় খুঁজছেন।
রেশমা খাতুন জানিয়েছেন, তিনি ভারতের বাসিন্দা। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু পুলিশ তার কথা আমলে নেয়নি। পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় রেশমা চরম বিপাকে পড়েছেন। পরে স্থানীয় পথচারীরা তাকে সাহায্য করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে ঘুরছেন।
স্থানীয় সীমান্তবাসীর মন্তব্য, যদি রেশমা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে মানবিক ও আইনিভাবে তাকে নিজ দেশে ফেরানোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও দুই দেশের কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
এদিকে সীমান্তে ভারতীয় নাগরিক দাবি করা নারী চলাফেরা করলেও বিষয়টি নিয়ে সেখানের আইনশৃঙ্খলাবাহিনী পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে তারা বিষয়টি তাদের কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানা গেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন