০৪:৩৭ পি.এম
ভারী বর্ষণ ও প্লাবনে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
আজ (শুক্রবার) সকালে তিনি প্লাবিত এলাকা, আশ্রয়কেন্দ্র এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেন। সেই সঙ্গে তিনি তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
দীপেন দেওয়ান পরিদর্শনকালে বলেন, দুর্যোগে পাহাড়ের প্রতিটি মানুষের পাশে সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরও বলেন, দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে, যাতে কৃষি কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেছিলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি কৃষক ও সাধারণ মানুষের পাশে সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন।
পরে উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দীপেন দেওয়ান। এ সময় বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
পরিদর্শনকালে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন