০৭:২৭ এম
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় দাদির সঙ্গে বিয়ের দাওয়াতে যেতে না পেরে অভিমান করে আত্মহত্যা করেছে তাশফিয়া আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী, এমন অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে ভাঙ্গা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত তাশফিয়া আক্তার ওই গ্রামের আছান বেপারীর কন্যা। সে সদরপুর উপজেলার বাইশরশি শিবসুন্দরী অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তাশফিয়ার দাদি সুফিয়া বেগম এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এ সময় তাশফিয়াও দাদির সঙ্গে দাওয়াতে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু দাদি তাকে বাড়িতে রেখে একাই দাওয়াতে চলে যান। এতে অভিমান করে তাশফিয়া বিকেলে ঘরের দরজা বন্ধ করে দেয়।
পরে ঘরের দরজা বন্ধ দেখে তার চাচি হোসনেয়ারা বেগম দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তখন তিনি তাশফিয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন