ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র


যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র, যা আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়া। বক্তব্য রাখেন দপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা। ট্রফি উন্মোচনের পাশাপাশি অংশগ্রহণকারী বিভাগগুলোর ম্যাচের সূচি নির্ধারণে ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

ড. মো. অভিনু কিবরিয়া বলেন, "আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী উভয়ের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত সংখ্যক ছাত্রী দল গঠন করা সম্ভব না হওয়ায় আপাতত শুধু ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা শুরু করা হচ্ছে।" তিনি আরও জানান, শিগগিরই আন্তঃহল ছাত্রী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আন্তঃবিভাগ ছাত্রী ফুটবল প্রতিযোগিতাও আয়োজন করা হবে। তিনি প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ফুটবল প্রতিযোগিতা শুরু করা সম্ভব হয়নি উল্লেখ করে বলেন, "পূজার ছুটির আগে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলা শেষ করার পরিকল্পনা রয়েছে।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৪ অক্টোবর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক দিয়ে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যা করার ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার পুলিশ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী এবং তার ছেলে মো. জাকির হোসেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালের ২৪ মার্চ, মো. রোকনুজ্জামান ও মো. নাসির উদ্দীন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেল চাপা দেয়, ফলে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন।

পরবর্তীতে নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে (২৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি শিক্ষক তালিকা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, সংবিধান সংশোধন মতবিনিময় সভায় আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


বেরোবি শিক্ষক তালিকা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, সংবিধান সংশোধন মতবিনিময় সভায় আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ১১ সদস্যের শিক্ষক প্রতিনিধি তালিকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

‎​

বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সাথে মতবিনিময়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষক সমাজের প্রতিনিধিদের তালিকা চেয়েছিল। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ১১ সদস্যের তালিকা ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ গোলাম মোস্তফার কাছে পাঠানো হয়।

তবে তালিকাটি প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রবল সমালোচনা শুরু হয়েছে। জুলাই আন্দোলনের সক্রিয় সমন্বয়ক ও প্রতিনিধিরা এই তালিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

‎

জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য আরমান হোসেন বলেন, "এখানে যাদের নাম দেখতেছি ২/১জন ছাড়া তাদের কোনো অবদান ছিলো না এই জুলাইয়ে, থাকলে প্রমাণ দেখাক। বরং এই লিস্টে সেই সকল শিক্ষকদের নাম নেই যাদের থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি।"

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে বলেন কিসের ভিত্তিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎

শামসুর রহমান সুমন মন্তব্য করেন, "নিজের চোখে দেখা, নেতৃত্ব দেয়া জুলাইয়ের এত বড় বিকৃতি কখনোই মেনে নিতে পারবো না! ধিক্কার জানাই! বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাও নিচে নামবেন ভাবতে পারি নাই।" তিনি আরও বলেন, "এই তালিকায় অধিকাংশ ব্যক্তি আছেন যারা আওয়ামী খোলস পাল্টিয়ে নব্য বিএনপি হয়ে গেছেন। প্রশাসনিক পদ পদবি নিতে নিয়েছেন, সংবিধান সংশোধন কমিটি সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিতে পারেন, কোন আপত্তি নাই। কিন্তু 'জুলাই গণঅভ্যুত্থানে' অবদান রেখেছেন এটা মানতে পারব না। অনতিবিলম্বে এই তালিকা প্রত্যাহার ও সংশোধন করুন।"

‎

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, "আজ জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কী মানদণ্ডে, কী প্রক্রিয়ায় এই তালিকা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস। তাই প্রকৃত অবদানকারীদেরই স্বীকৃতি দেওয়া হোক।"

বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, "জুলাই গনঅভ্যুত্থান নিয়ে বিকৃতি কোনভাবেই কাম্য নয়। জুলাইয়ে অবদান ছিল না এমন শিক্ষকের সংখ্যায় তালিকায় বেশি। এটাও প্রকাশ করুণ- জুলাইয়ে তাদের কি কি অবদান ছিলো নতুবা এই তালিকা আগে সংশোধন করতে হবে।"

‎

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

‎

প্রেরিত তালিকায় ১১ শিক্ষক অন্তর্ভুক্ত আছেন: অধ্যাপক হিসেবে ড. মো. মতিউর রহমান, ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. ইলিয়াছ প্রামানিক। সহযোগী অধ্যাপকদের মধ্যে ড. মো. তানজিউল ইসলাম, মাসুদ রানা, ড. মনিরুজ্জামান, মাসুদ উল হাসান। সহকারী অধ্যাপকদের মধ্যে মোঃ ইউসুফ, ফারজানা জান্নাত তসি, ইফ্ফাত আরা বাধঁন, শরিফা আক্তার নিপা নামও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করলো সৌদি আরব

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এই প্যাকেজের আওতায় হজযাত্রার জন্য প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে প্রদান করা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়ার সময় পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করা হবে। এতে চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধা গ্রহণের সুযোগও থাকবে।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীদের জন্য নিজেদের মতো করে কর্মসূচি সাজানোর সুযোগ পাবে। এজন্য একটি নির্দিষ্ট, তবে নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসা-সংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কাজ সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সামান্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছিল। সেই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— এই ৩ দিনেই প্রবাসীরা ১৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%