০১:৫৪ পি.এম
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভোলা জেলার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১৫ জুলাই) ভোরের দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানার হেফাজতে রাখা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি অতিরিক্ত জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন