ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু, ভক্তদের ঢলের বর্ণাঢ্য শোভাযাত্রা


জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু, ভক্তদের ঢলের বর্ণাঢ্য শোভাযাত্রা

 সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার, রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে অগণিত ভক্তরা স্বামীবাগ ইসকন মন্দির থেকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে বহনকারী রথ ঢাকেশ্বরী মন্দিরের দিকে রওয়ানা দেন। এই সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

বিভিন্ন আয়োজনে ইসকন ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেছে। এর আগে, বৃহস্পতিবার সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নिहোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা একটায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সেখানেও বক্তব্য প্রদান করা হয় এবং ৩ টার দিকে রথযাত্রার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস হচ্ছে যে জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব, আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবনরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

শুভ রথযাত্রা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

রথযাত্রার মহোৎসবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলো।

আগামী ২৪ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আনা হবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের পর আরও এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের উদ্যোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


হরমুজের পর আরও এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের উদ্যোগ ইরানের

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ লোহিত সাগরের নৌপথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড অথবা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা করার পর ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছে এই বার্তা পাঠানো হয়েছে। যেহেতু হরমুজ প্রণালী আগে থেকেই বন্ধ রয়েছে, সেই কারণে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীর মতো আরেকটি বিকল্প প্রধান তেল রপ্তানি রুট বন্ধের এই হুমকি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, ইয়েমেনের হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে এবং লোহিত সাগরের প্রবেশদ্বারের কাছাকাছি ইতিমধ্যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। ওই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক এবং মারণাস্ত্রবাহী জাহাজে হামলা চালিয়ে নৌপথ অবরুদ্ধ করার সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইয়েমেনে অবস্থিত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার পরই তাঁরা এই সর্বাত্মক হামলা শুরু করবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে তেহরান বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। এর পরে জুনে দুই পক্ষের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিলে তেহরান এই নতুন কৌশলগত পাল্টা চালনা চালালো। যদি হরমুজ এবং লোহিত সাগর—মধ্যপ্রাচ্যের এই দুটি প্রধান নৌপথ একসাথে সম্পূর্ণ অচল হয়ে যায়, তবে তা বৈশ্বিক সংঘাতের পরিধি বহুগুণ বেড়ে যাবে।

ঝুঁকি বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মতে, লোহিত সাগরের এই রুটটি বন্ধ হলে বিকল্প উপায়ে তেল রপ্তানির আর কোনো পথ খোলা থাকবে না। ইরান এবং হুথিদের পক্ষ থেকে আসা এই হুমকিকে অত্যন্ত গুরুতরভাবে দেখছে সৌদি আরবও। বিশেষ করে সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর চার বছরের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কারণে এই অঞ্চলের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

২০২৪ সালের ঐতিহাসिक জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণ করার উদ্দেশ্যে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, নেপালে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন থিংক-ট্যাংক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং নেপালের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিবসের কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বিশেষ বার্তা পাঠ করা হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তথ্য মন্ত্রণালয় নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। সবশেষে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সময়ের বৈষম্য, দুর্নীতি, গুম, হত্যা, ভোটাধিকার হরণ, দমন-পীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ছিল এই জুলাই গণঅভ্যুত্থান।

সেই সঙ্গে, জুলাই আন্দোলনে তরুণ সমাজ এবং জেনারেশন জেড (Gen Z)-এর শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (এনআইআইসিই)-এর গবেষণা পরিচালক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অতিথি বক্তা ড. প্রমোদ জয়সওয়াল এবং ঢাকাভিত্তিক থিংক-ট্যাংক পলিসি হাউস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফয়সাল খান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রায় ৮০ জন অতিথির উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের সমন্বয়ে আগাম নৈশভোজের ব্যবস্থা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা হলে বাব-এল-মান্দেব বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে হুতিরা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা হলে বাব-এল-মান্দেব বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে হুতিরা!

ইরানের বিদ্যুৎ অবকাঠামোর উপরে যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করার জন্য ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তেহরান থেকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে হুতিদের কাছে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি হুতিদের কাছে তেহরানের এ অনুরোধ পৌঁছানো হয়েছে। তবে কীভাবে বার্তাটি দেয়া হয়েছে, এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামো নিয়ে হামলার হুমকি দেয়ার আগে নাকি পরে এটি পাঠানো হয়েছে, এ সম্পর্কে তারা বিস্তারিত জানায়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা হুতি গোষ্ঠীর কোনো মুখপাত্র সাড়া দেননি।

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইয়েমেনের হোদেইদা ও এডেন উপসাগরসংলগ্ন উঁচু এলাকায় বাব এল-মান্দেব প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে জাহাজে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হুতিরা। এখন তারা শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে।

রয়টার্স উল্লেখ করে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ব জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হতে পারে। কারণ ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল রফতানি পথগুলোর কার্যত অচল হয়ে পড়েছে।

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইয়েমেনে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিনিধিরা বাব এল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এদিকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেয়ার আহ্বান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী বলেছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তবে সেই পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ‘আমাদের প্রতিবেশীদের জানা উচিত, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়া এবং ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর যথাযথ জবাব দেয়া হবে।’

একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোর ওপর হামলা চালায়, তবে পুরো অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরান শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করবে।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার একমাত্র উপায় হলো গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন করা এবং প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ইরানের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ববিতা নির্মাণ করছেন মসজিদ-হাসপাতাল, সঙ্গী দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ববিতা নির্মাণ করছেন মসজিদ-হাসপাতাল, সঙ্গী দুই বোন

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে প্রভাবশালী ও জনপ্রিয় তিন বোন হচ্ছেন সুচন্দা, ববিতা ও চম্পা। তারা রুপালি পর্দায় অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন। জীবনের শেষ অধ্যায়ে এসে মানুষের জন্য তারা মসজিদ ও হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যশোরের পৈতৃক ভিটায় একটি চমৎকার মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগে তিনি তার বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পার সহযোগিতা পাচ্ছেন।

যশোরের বিজয়নগরে শৈশবের স্মৃতিবিজড়িত দাদাবাড়ি থেকে ফিরে তিনি মসজিদ নির্মাণের জন্য স্থানটি চূড়ান্ত করেছেন। ববিতা বললেন, আল্লাহ তাকে একটি ভালো কাজের সুযোগ দিয়েছেন। তিনি একটি খুব সুন্দর মসজিদ নির্মাণ করতে চান।

এদিকে সুচন্দা সময় সংবাদকে জানান, মসজিদ নির্মাণের সিদ্ধান্তটি পুরোপুরি পারিবারিক। ববিতা শুরু থেকেই এই কাজের জন্য খুব আন্তরিক। পরিবারের সকল সদস্য এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবেন।

কিংবদন্তি অভিনেত্রীদের মা ছিলেন একজন চিকিৎসক। তার স্মৃতিকে সম্মান জানিয়ে, মসজিদের পাশেই তারা একটি 'তিন কন্যা দাতব্য চিকিৎসালয়' গড়ে তোলার পরিকল্পনা করছেন। এ প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের চিকিৎসা সেবায় তারা অবদান রাখতে চান। সুচন্দা জানান, যদি মসজিদ ও দাতব্য চিকিৎসালয় নির্মাণ করতে পারেন, তবে এটি হবে তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে তিন বোনের এই মানবিক উদ্যোগের খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই তারা প্রশংসা অর্জন করছেন। নেটিজেনদের অনেকেই বলছেন, সমাজের প্রতি শিল্পীদের এই ধরনের দায়বদ্ধতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%