প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে প্রভাবশালী ও জনপ্রিয় তিন বোন হচ্ছেন সুচন্দা, ববিতা ও চম্পা। তারা রুপালি পর্দায় অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন। জীবনের শেষ অধ্যায়ে এসে মানুষের জন্য তারা মসজিদ ও হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যশোরের পৈতৃক ভিটায় একটি চমৎকার মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগে তিনি তার বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পার সহযোগিতা পাচ্ছেন।
যশোরের বিজয়নগরে শৈশবের স্মৃতিবিজড়িত দাদাবাড়ি থেকে ফিরে তিনি মসজিদ নির্মাণের জন্য স্থানটি চূড়ান্ত করেছেন। ববিতা বললেন, আল্লাহ তাকে একটি ভালো কাজের সুযোগ দিয়েছেন। তিনি একটি খুব সুন্দর মসজিদ নির্মাণ করতে চান।
এদিকে সুচন্দা সময় সংবাদকে জানান, মসজিদ নির্মাণের সিদ্ধান্তটি পুরোপুরি পারিবারিক। ববিতা শুরু থেকেই এই কাজের জন্য খুব আন্তরিক। পরিবারের সকল সদস্য এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবেন।
কিংবদন্তি অভিনেত্রীদের মা ছিলেন একজন চিকিৎসক। তার স্মৃতিকে সম্মান জানিয়ে, মসজিদের পাশেই তারা একটি 'তিন কন্যা দাতব্য চিকিৎসালয়' গড়ে তোলার পরিকল্পনা করছেন। এ প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের চিকিৎসা সেবায় তারা অবদান রাখতে চান। সুচন্দা জানান, যদি মসজিদ ও দাতব্য চিকিৎসালয় নির্মাণ করতে পারেন, তবে এটি হবে তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে তিন বোনের এই মানবিক উদ্যোগের খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই তারা প্রশংসা অর্জন করছেন। নেটিজেনদের অনেকেই বলছেন, সমাজের প্রতি শিল্পীদের এই ধরনের দায়বদ্ধতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন