১০:১৫ পি.এম
শ্রাবণের দিনগুলোতে সারাদিন ধরে ঝরঝর বর্ষণ হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ, সোমবার দুপুরে চাঁদপুরে ভারী বৃষ্টিপাত ঘটে। কয়েক ঘণ্টার টানা বর্ষণে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। জলাবদ্ধতার কারণে শহরবাসী বিপাকে পড়েছেন।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস অনুসারে চাঁদপুরেও আবারো ভারী বর্ষণের দেখা মিলেছে। সোমবার ভোরে এবং দুপুর ১২ টা থেকে দুই দফা বৃষ্টির ফলে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জনজীবন বিঘ্নিত হয়েছে। নিচু এলাকার জলাবদ্ধতার ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসী ভোগান্তির শিকার হয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক এলাকায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোন কোন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন দেখা যাবে না। আবহাওয়া বুলেটিনের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে রংপুরের তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, ১৯৮ মিলিমিটার, যা অতি ভারী বর্ষণ হিসেবে চিহ্নিত। এদিকে, চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানিয়েছেন, আজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চাঁদপুরে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন