প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের ব্যবসার ছত্রছায়ায় মাদকের ব্যবসা চালানো হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে শৈলকুপা থানার পুলিশ অভিযান চালায়। শৈলকুপা শহরের সরকার জেন্টস কালেকশন মার্কেটের সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কুমার কর্মকার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অভিযানের সময় মূলত মাদক বিক্রির ১৭৯০ টাকা তার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন যে, শহরের সোনার তরী জুয়েলার্সে স্বর্ণের ব্যবসার ছত্রছায়ায় অনেক দিন ধরে মাদকের ব্যবসা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে দোকানটিতে অভিযান পরিচালনা করে ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭৯০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সঞ্জিত কুমার কর্মকার এবং তিনি শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত সমর কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন