০৪:২৬ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, আরও দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই খবর জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভেহ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।
আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত সন্ত্রাসীরা একজন স্থানীয় আইআরজিসি সদস্যের বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলাকে বিবৃতিতে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নিহত দুই ব্যক্তিকে সঠিকভাবে স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, গুলি চালানোর ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করার লক্ষ্যে একটি তদন্ত চলছে।
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ইরান সাধারণত এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলে।
ইরানের জন্য কুর্দিরা একটি সংকট হয়ে উঠেছে। তারা ওই অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাই, তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে গ্রহণ করা হয় ইরান সরকারের তরফ থেকে। দেশটি কুর্দিদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে দায়ী করে থাকে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন