০৪:৩৮ পি.এম
শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে যাওয়ার সময় হামলার শিকার হয়েছি রেঞ্জ কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী। দখলদারদের হামলায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ঘটনাটি ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন— ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ এবং গাড়ি চালক সোহেলসহ আরও কয়েকজন মুজুরি ভিত্তিক কর্মচারী।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বন বিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের খবর পাওয়ার পর সরকার পরিচালিত উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ। এ সময় দখলদাররা দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমের বাধা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। উচ্ছেদ অভিযানের জন্য ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।
এ ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বন বিভাগ নিশ্চিত করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে যদি মামলা দায়ের করা হয়, তবে অপরাধীদের গ্রেপ্তার করার কার্যক্রম নেয়া হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন