প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের গৌরীপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে জুলাই শহীদ জুবায়ের আহমেদের ছোট ভাই মো. কাউছার (২১) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। নিহত মো. কাউছার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের ছেলে হিসেবে পরিচিত।
জানা যায়, সোমবার বিকেল বেলা গৌরীপুর পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাউছার। পথিমধ্যে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভিশিমুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় কাউছার ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে কাউছারের মৃত্যু ঘটে।
জুলাইযোদ্ধা অর্পিতা কবির অ্যানি জানান, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউছারের বড় ভাই জুবায়ের। সেই ঘটনার দুই বছরের মাথায় আজ সড়ক দুর্ঘটনায় কাউছার নিহত হলেন। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টকর।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আমি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পরে হাসপাতালের পথে এক যুবক মারা যান। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন