ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন ভারপ্রাপ্ত স্পিকার ও ইসি সচিব


রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন ভারপ্রাপ্ত স্পিকার ও ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং নির্বাচন কমিশনার (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠকে অংশ নেন সংসদের চিফ হুইপসহ সংশ্লিষ্ট অনেকেই।

এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসি/নাসহ ১৩ জনের মা/ম/লায় সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


শেখ হাসি/নাসহ ১৩ জনের মা/ম/লায় সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়ে গেল

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়ে দেওয়া হলো। সাক্ষী অসুস্থ থাকায় নতুন দিন হিসাবে বুধবার (১২ আগস্ট) সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ দিনটি নির্ধারিত হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চেয়েছেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, এ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবারের জন্য নতুন দিন ঠিক করেন।

এর আগে, ২২ জুলাই ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমনের জেরা শেষ করা হয়েছিল। গত ১৮ জুন তার সাক্ষ্য ট্রাইব্যুনালে রেকর্ড করা হয়। জবানবন্দিতে তিনি গুম-নির্যাতন ও দীর্ঘ আট বছর কারাগারে থাকার ভীতিকর বর্ণনা তুলে ধরেন। হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে মিথ্যা মামলায় আটকে রাখার জন্য শেখ হাসিনাসহ গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার চেয়ে তিনি অভিযোগ করেছেন।

এই মামলায় ১৩ আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাঁদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজন বিভিন্ন সময় ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন- লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকি আসামিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

২০২৫ সালের ৮ অক্টোবর এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ গ্রহণ করেছিল ট্রাইব্যুনাল-১। পরে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ১৮ ডিসেম্বর বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ৯ মাস পর উদ্ধার হলো ৫ পর্বতারোহীর মর/দেহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নেপালে ৯ মাস পর উদ্ধার হলো ৫ পর্বতারোহীর মর/দেহ

‘হিমালয় কন্যা’ হিসেবে পরিচিত নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৯ মাস পর পাঁচটি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে তুষারধসের কবলে পড়ার পর তারা নিখোঁজ হয়ে যান।

সোমবার (১০ আগস্ট) নেপালভিত্তিক পর্বতারোহণ সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন মরদেহগুলোর সন্ধান পায়। ইয়ালুং রি পর্বতের যে অংশে মরদেহগুলি পাওয়া গেছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,৭১৭ ফুট উচ্চতায় অবস্থিত।

নিহত পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশী এবং দুইজন নেপালের নাগরিক। বিদেশী তিনজন কানাডার, ইতালির এবং জার্মানির নাগরিক।

নেপাল সরকার নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার রয়েছে। নিহত দুই নেপালি নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।

দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা ১৮,৪৭১ ফুট বা ৫,৬৩০ মিটার। উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলায় অবস্থিত এই পর্বতটি তুলনামূলকভাবে কম কারিগরি দক্ষতায় আরোহণ করা যায় বলেই নতুন পর্বতারোহীদের কাছে জনপ্রিয়। তবে হিমবাহ এলাকায় চলাচলের জন্য প্রাথমিক দক্ষতা থাকা আবশ্যক।

ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের শীর্ষ অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোপসি সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রায় নয় মাস পর দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধারের ঘটনায় নেপালের পর্বতারোহণ অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: সাকিব আল হাসান একজন ন/ষ্ট ও পচে যাওয়া মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর উপদেষ্টা: সাকিব আল হাসান একজন ন/ষ্ট ও পচে যাওয়া মানুষ

সাকিব আল হাসান যথেষ্ট ভালো খেলোয়াড় হলেও তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্যটির সম্প্রসারণ করেছেন।

ডা. জাহেদ বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। তবে যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনো আছে, সেই ব্যক্তি নষ্ট পচে যাওয়া মানুষ।

সাকিব আল হাসানের সাম্প্রতিক সময়ের বক্তব্যের প্রসঙ্গে ডা. জাহেদ উল্লেখ করেন, তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।

তিনি যে দাবি করেন সেটি সঠিক নয়; তিনি বলেন, শুধু সাকিব আল হাসানই নন, শেখ হাসিনাও যদি বাংলাদেশে আসেন, তাহলে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করবেন। বিচারিক প্রক্রিয়ার মধ্যে তারা সম্পূর্ণ অধিকার পাবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটি সকলকে মেনে নিতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আরও বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয় বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীরাই থাকুক, সেটি সাকিব আল হাসান বা হাসিনা যেই হোক, নাগরিক ও সাংবিধানিক অধিকারগুলো তারা পাবেন।

এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও আলোচনা করেন। ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার পরিকল্পনা ছিল। আমরা একজন মৃত্যুদণ্ড আসামিকে ফেরত চাই, এবং দেশে আইন প্রক্রিয়ায় আনতে চাই। যেটি কি না হচ্ছে না, এই বিষয়ে তিনি জানান যে, এবারে রীতিমতো সংবাদ সম্মেলন করা হয়েছে। এই বিষয়গুলোকে ভারত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে, এই বার্তা শক্তভাবে দিয়েছে হয়েছে।

দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের প্রসঙ্গে উত্থাপন করেন তিনি, বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনাগুলি চলছে। সেই আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা ভারতের দায়িত্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না: চিফ হুইপ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি।

 

চিফ হুইপ বলেন, নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন।

 

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না এটা আমাদের জন্য দুঃখজনক এবং হতাশার। তারপরেও চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক।

 

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।

 

এদিন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ-সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়।

 

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%