প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘হিমালয় কন্যা’ হিসেবে পরিচিত নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৯ মাস পর পাঁচটি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে তুষারধসের কবলে পড়ার পর তারা নিখোঁজ হয়ে যান।
সোমবার (১০ আগস্ট) নেপালভিত্তিক পর্বতারোহণ সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন মরদেহগুলোর সন্ধান পায়। ইয়ালুং রি পর্বতের যে অংশে মরদেহগুলি পাওয়া গেছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,৭১৭ ফুট উচ্চতায় অবস্থিত।
নিহত পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশী এবং দুইজন নেপালের নাগরিক। বিদেশী তিনজন কানাডার, ইতালির এবং জার্মানির নাগরিক।
নেপাল সরকার নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার রয়েছে। নিহত দুই নেপালি নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।
দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা ১৮,৪৭১ ফুট বা ৫,৬৩০ মিটার। উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলায় অবস্থিত এই পর্বতটি তুলনামূলকভাবে কম কারিগরি দক্ষতায় আরোহণ করা যায় বলেই নতুন পর্বতারোহীদের কাছে জনপ্রিয়। তবে হিমবাহ এলাকায় চলাচলের জন্য প্রাথমিক দক্ষতা থাকা আবশ্যক।
ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের শীর্ষ অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোপসি সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রায় নয় মাস পর দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধারের ঘটনায় নেপালের পর্বতারোহণ অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন