প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নিজেদের অবস্থান নিয়ে আরও কঠোর বার্তা প্রদান করেছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে আলোচনার আর কোনো অর্থ নেই।
শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের মূল দাবি। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে এই আলোচনার কোনো অর্থ নেই।’
শুক্রবার বিকালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
মন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিজেপির উত্থাপিত দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার বিকেলে তৃতীয় দফা বৈঠকে তাদের অবস্থান জানানো হবে।
সিজেপি সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে, যা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়া এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ।
শুক্রবারের বৈঠকে আন্দোলনকারীদের দুটি দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেয় কেন্দ্র। এগুলো হলো—আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এখনও দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় অচলাবস্থার কারণ হয়ে রয়েছে।
বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সাংবাদিকদের বলেন, ‘প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়েছে। তাদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব রয়েছে। আমরা জানিয়েছি, শনিবার বিকেলে আবার বৈঠকে বসব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার ফল তাদের জানাব।’
এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় বলেন, আগের ভিডিওতে দেয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
তিনি এর আগেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে।
বর্তমানে ককরোচ জনতা পার্টি বা সিজেপি টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গের কলকাতাতেও বিক্ষোভের উত্তাপে পুড়ছে। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল’ শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন