১১:৩১ এম
গত কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে, ভারি বৃষ্টির ঘটনা ঘটে। তবে আজ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া অফিস একটি পূর্বাভাস দিয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অঞ্চলগুলোতে বৃষ্টি কমে আসবে। তবে উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।’
এছাড়া, সন্ধ্যা পর্যন্ত সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে। এই আবহাওয়াবিদ সতর্ক করে বলেন, ‘সমুদ্রে মাছ ধরার টলারসহ অন্যান্য যানের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পাশাপাশি, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে বায়ুর প্রভাবে সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রইল বলেও জানান বজলুর রশিদ।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের জাফলংয়ে ১৫৬ মিলিমিটার। আজ সকাল ৯টা পর্যন্ত সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন