০৭:৫৯ পি.এম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন, বিগত ১৮ বছর ধরে আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় পাইনি। ফ্যাসিবাদী শাসনের সময়কাল জুড়ে আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছি এবং মিছিল-মিটিং করেছি। হত্যা ও নির্যাতনের ভীতির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যাননি। তবে, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আমলারা ভারতে পালিয়ে গেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উল্লেখ করেন, আইজিপির নির্দেশনায় মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা থেকে যুবসমাজকে দূরে রাখতে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার নিয়মিত চর্চার মাধ্যমে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন