প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীর দাগনভুঁইয়ায় একটি যাত্রীবাহী বাস, ট্রাক্টর এবং ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায়।
নিহত জাহাঙ্গীর আলম দাগনভুঁইয়া থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নিচ্ছিল। এই সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্টগ্রাম মেট্রো-ব-১১-০৬৩৮) দ্রুতগতিতে এসে ট্রাক্টরটির পেছনে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে গিয়ে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু ঘটে। একই সঙ্গে অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় রয়েছে বলে জানান ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন