০৮:০০ পি.এম
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামের একজন বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলম প্রামাণিক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
স্থানীয়দের মতে, বিএনপি নেতা আলম প্রামাণিক এবং তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে অংশীদারিত্বের ভিত্তিতে গরুর ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসার কারণে তাদের বাড়িতে নিয়মিত বেশ কিছু গবাদিপশু রাখা হতো। গতকাল রাতেও, অন্যান্য দিনের মতো, গোয়ালঘর এবং সামনের ফাঁকা জায়গায় গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। পরে রাতের কোনো এক সময়ে চোরচক্র সুযোগ পেয়ে সেখান থেকে ৬টি গরু নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ভুক্তভোগী আলম প্রামাণিক জানান, তিনি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গরুর ব্যবসা দেখাশোনা করেন তার ছোট ভাই মান্নান প্রামাণিক। তারা দুই ভাই অংশীদারিত্বের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছেন। সেজন্যই নিয়মিত তাদের বাড়িতে গরু রাখা হয়। গতকাল রাতেও বেশ কিছু গরু বাড়িতে এনে রাখা হয়েছিল। গোয়ালঘরে জায়গা না থাকায় সামনের ফাঁকা জায়গাতেও কিছু গরু বেঁধে রাখা হয়েছিল। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে তিনি শেষবারের মতো গরুগুলোকে ঠিকঠাক দেখেছিলেন। পরে রাত তিনটার পর ঘুম ভেঙে বাড়ির সামনে গোয়ালঘরের কাছে গিয়ে দেখেন ৬টি গরু চুরি হয়ে গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশাদুর রহমান এই বিষয়ে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন