ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়


যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের জন্য নির্দিষ্ট স্থানে প্রস্তুত করা উন্মুক্ত প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমন ঘটে।

সেখানে তিনি প্রতিটি টেবিলের চারপাশে ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা হয়।

ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশগ্রহণকারী ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করার পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের অনুষ্ঠান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল

ঢাকা, ২০ জুলাই ২০২৬ : দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আগামীকাল জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমেই তিনি এই কর্মসূচির সূচনা করবেন। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার উদ্দেশ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো বিভিন্ন খেলাগুলো। সোমাবার সাঁতারের পাশাপাশি কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিশোর-কিশোরীরা।

মোট ছয়টি ভেন্যুতে খেলা গুলো অনুষ্ঠিত হবে। এই ভেন্যুগুলো হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠে লড়াই শুরু হয়ে গেছে সোমবার। মিরপুরে অনুষ্ঠিত এই ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে রংপুর এবং ঢাকা অঞ্চল।

যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে রংপুর চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ঢাকা অঞ্চল।

অন্যদিকে বালিকাদের বিভাগেও একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ হবে সিলেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনী প্রধান উদ্বোধন করেছেন বিসিএএসপিএস’র ভবন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বিমান বাহিনী প্রধান উদ্বোধন করেছেন বিসিএএসপিএস’র ভবন

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন।

এটি আজ ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে তিনি নব উন্মোচিত বিসিএএসপিএস’র ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

গত ১৮ জানুয়ারি বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান বিসিএসপিএস’র ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।

সম্প্রতি বিসিএএসপিএস সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে আরজেএসসি (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)-তে নিবন্ধিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার-এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (টিআরএডিওসি)-এর কমান্ড্যান্ট, বিসিএএসপিএস’র গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে শ্লীলতাহানি, জনতা অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


শিশুকে শ্লীলতাহানি, জনতা অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়েছে

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক, যিনি সুমন (৪৩) নামে পরিচিত, একজন অটোরিকশাচালককে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। এ সময় উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে তার পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়।

এটি ঘটেছে গত সোমবার (২০ জুলাই) দুপুরে আড়াইটার দিকে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায়।

অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ির একজন বাসিন্দা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী একটি শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সুমনের বিরুদ্ধে। এটি ঘটনার পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, পরে স্থানীয়রা ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন।

প্রথমে এই ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা অভিযুক্তকে চিনে ফেললে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ এসে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার পুলিশ জানায়, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার সমন্বয়ে গ্রেপ্তার দেখানোর পর মঙ্গলবার (২১ জুলাই) সকালে সুমনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনিরা স্পেনের বিশ্বকাপ জয়ে ভাসছেন খুশির জোয়ারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ফিলিস্তিনিরা স্পেনের বিশ্বকাপ জয়ে ভাসছেন খুশির জোয়ারে

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেন মুখোমুখি হয়েছিল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের তীব্র লড়াইয়ের শেষে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি অর্জন করেছে স্প্যানিশরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফিটি গ্রহণ করে স্পেনের দল। স্পেনের এই বিশ্বজয়ের আনন্দ ফিলিস্তিনজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষভাবে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এই জয় কেবল ফুটবলের সাফল্য হিসেবে নয়, বরং ফিলিস্তিনিদের ওপর স্পেনের ঐতিহাসিক ও রাজনৈতিক সমর্থনের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির।

গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাঁবু অথবা ধ্বংসস্তূপের মধ্যে খেলা দেখা সম্ভব হয়নি। ফলে গাজার বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়, যেখানে শত শত ফিলিস্তিনি ক্যাফে ও খোলা জায়গায় জড়ো হয়ে ম্যাচটি উপভোগ করেন।

রেফারির শেষ বাঁশির সঙ্গে সাথে সেই জমায়েত এক স্বতঃস্ফূর্ত উদযাপনে পরিণত হয়। ফিলিস্তিনি শিশুরা ও তরুণেরা স্পেনের পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে থাকে এবং করতালির মাধ্যমে স্প্যানিশ দলকে অভিনন্দন জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি নৃশংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গাজার শিশুরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের এই বিরল মুহূর্তটি উদযাপন করছে।

ওমানের সমাজকর্মী শাবান আহমেদ আল-আজিলিসহ অনেকেই এক্সে লিখেছেন, গাজা তার পাশে দাঁড়ানো বন্ধুদের কখনো ভুলবে না; এই জয় কেবল ফুটবলের নয়, এটি ধ্বংসস্তূপ ও গণহত্যার বেদনার ভেতর থেকে আসা কৃতজ্ঞতার একটি প্রকাশ।

ফুটবল মাঠের এই জয়ের ফলে ফিলিস্তিনের রাজনৈতিক মহলেও দারুণ সাড়া ফেলেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং প্রধানমন্ত্রী পেড্রো সানচেজকে পাঠানো অভিনন্দন বার্তায় এই জয়কে একটি ‘মহৎ বৈশ্বিক ক্রীড়া অর্জন’ হিসেবে অভিহিত করেছেন।

স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে কর্মকর্তা বাসেম নাঈম স্পেনের এই বিজয়কে স্বাগত জানিয়ে ফিলিস্তিন ও সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম, হেব্রন ও নাবলুসের মতো শহরগুলোতেও শত শত ফিলিস্তিনি স্প্যানিশ ও ফিলিস্তিনি পতাকা নিয়ে রাস্তায় বিজয় মিছিল করেছে।

ফিলিস্তিনি কার্টুনিস্ট আলা আল-লাকতা এবং মোহামদ সাবানেহ তাদের চিত্রের মাধ্যমে লামিন ইয়ামালসহ স্প্যানিশ খেলোয়াড়দের হাতে ফিলিস্তিনি পতাকা তুলে ধরে দুই দেশের পারস্পরিক সংহতি তুলে ধরেছেন।

উল্লেখ্য, এর আগে বার্সেলোনার লা লিগা জয়ের উদযাপনেও ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উঁচু করেছিলেন।

ফিলিস্তিনিদের এই বাঁধভাঙা উল্লাসের মূল কারণ হচ্ছে স্পেনের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রের শক্তিশালী কূটনৈতিক অবস্থান। ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। যা ইসরায়েলকে ক্ষুব্ধ করে। ২০২৫ সালে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, বসতি স্থাপনের ওপর কড়াকড়ি এবং তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার মতো কঠোর পদক্ষেপ নেয় মাদ্রিদ। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক চুক্তি স্থগিত করার আহ্বান জানান এবং ফিলিস্তিনের উন্নয়ন তহবিল বাড়ানোর পরিকল্পনা ঘোষণা দেন।

অন্যদিকে, আর্জেন্টিনার পরাজয় ফিলিস্তিনিদের মধ্যে আরও একটি স্বস্তির বাতাবরণ সৃষ্টি করেছে, কারণ আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করে আসছেন। যদিও আর্জেন্টিনার সাধারণ জনগণের একটি বড় অংশ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল।

ফিলিস্তিনি সাংবাদিক আলা রিমাউই উল্লেখ করেছেন, ইসরায়েলি গণমাধ্যম এবং কর্মকর্তারা রাজনৈতিক কারণে স্পেনের পরাজয় কামনা করেছিল এবং এক ইসরায়েলি রাব্বি স্পেনের হারের জন্য প্রার্থনাও করেছিলেন। সকল বৈরিতা ও যুদ্ধকালীন কষ্টের মাঝে স্পেনের এই বিশ্বজয় ফিলিস্তিনিদের মনে এক টুকরো আনন্দ এবং বিশ্বমঞ্চে তাদের পাশে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এক অনন্য উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%