প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের জন্য নির্দিষ্ট স্থানে প্রস্তুত করা উন্মুক্ত প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমন ঘটে।
সেখানে তিনি প্রতিটি টেবিলের চারপাশে ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা হয়।
ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশগ্রহণকারী ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করার পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের অনুষ্ঠান।
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন