০৮:৪৮ পি.এম
ঢাকা, ২০ জুলাই ২০২৬ : দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আগামীকাল জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমেই তিনি এই কর্মসূচির সূচনা করবেন। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার উদ্দেশ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো বিভিন্ন খেলাগুলো। সোমাবার সাঁতারের পাশাপাশি কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিশোর-কিশোরীরা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
মোট ছয়টি ভেন্যুতে খেলা গুলো অনুষ্ঠিত হবে। এই ভেন্যুগুলো হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।
আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠে লড়াই শুরু হয়ে গেছে সোমবার। মিরপুরে অনুষ্ঠিত এই ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে রংপুর এবং ঢাকা অঞ্চল।
যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে রংপুর চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ঢাকা অঞ্চল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অন্যদিকে বালিকাদের বিভাগেও একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ হবে সিলেট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন