ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে অভিযান, ‘পিচ্চি আকাশ’সহ ৭ জন আটক


রাজধানীতে অভিযান, ‘পিচ্চি আকাশ’সহ ৭ জন আটক

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন শিল্পকারখানা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আতঙ্ক হয়ে উঠেছে ১৮ মামলার পলাতক আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭)। অবশেষে তাকে এবং তার কথিত সন্ত্রাসী চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ ওরফে পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি কালিয়াকৈরের উলুসাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—মো. নাদিম (২২), মো. সুমন হোসেন (২২), মো. লিমন হোসেন (২৪), মো. বাবু আলী (৩২) ও মো. নাইবুল ইসলাম (৪৫)।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ নেতৃত্বে একটি বিশেষ দল ৩০ জুলাই রাত ৯টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে। জামালপুর জেলার জামালপুর সদর থানার কামালখান ইউনিয়নের তিতপল্লা এলাকার একটি তিনতলা ভবন থেকে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, পিচ্চি আকাশ ও তার চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। তারা অস্ত্রের ভয় দেখালে স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ এতদিন তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস করতে পারেননি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকাশ চাঁদাবাজি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র কালিয়াকৈরের হরতকীতলা এলাকার গ্রামীণ ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে একটি জঙ্গলে লুকিয়ে রাখার কথা জানান। পরে শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে তার দেখানো স্থান থেকে পলিথিনে মোড়ানো চারটি বিভিন্ন আকারের লোহার হাসুয়া, একটি লোহার চাপাতি, একটি কাঠের গোল লাঠি এবং একটি লোহার পাইপ উদ্ধার ও জব্দ করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার অপর পাঁচ সদস্য কালিয়াকৈরের জমিদারী হোটেলে সংঘটিত একটি ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি আকাশের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতলক্ষ্যায় ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শীতলক্ষ্যায় ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে লাবিবুল আল হাসান (১০) ও রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিবুল আল হাসান হলেন মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আতাউর শেখের ছেলে। অপরদিকে, নিহত রায়হান ইসলাম রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও সহপাঠী ছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু মিলে একসঙ্গে চরসিন্দুর ব্রিজের কাছে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমেছিল। কিছুক্ষণ পর তিনজন বন্ধু তীরে ফিরে এলেও লাবিবুল ও রাব্বির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি জানানো হলে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযোগ না থাকার কারণে দুই পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাগলকে কামড় দেওয়ার অভিযোগে গাছে ঝুলিয়ে কুকুর হত্যার ঘটনা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ছাগলকে কামড় দেওয়ার অভিযোগে গাছে ঝুলিয়ে কুকুর হত্যার ঘটনা, ভিডিও ভাইরাল

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ছাগলকে কামড় দেওয়ার অভিযোগে একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে হত্যার একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে।

জানা গেছে, ঘটনাটি ২৩ জুলাই তারিখে উপজেলার মাহমুদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে ঘটেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত একজন ব্যক্তি, যাঁর নাম রাজু সরকার, তিনি তার ছাগলকে কুকুরটি কামড় দেওয়ার অভিযোগে কুকুরটিকে ধরে গলায় দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে হত্যা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ফলে স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর থেকে অভিযুক্ত রাজু সরকার আত্মগোপনে চলে যান, এমন তথ্য স্থানীয়রা জানিয়েছেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে খুঁজে বের করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না এ মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের অনুরোধে পুলিশ ঘটনাস্থলে ও পরবর্তী কার্যক্রমে সহযোগিতা করেছে। পরে অভিযুক্তকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে প্রশাসন তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা। তিনি বলেন, অভিযুক্তকে শনাক্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষ যেমন ভালোবাসা ও সহমর্মিতার দাবিদার, তেমনি প্রাণীদের প্রতিও মানবিক আচরণ করা উচিত।

অভিযুক্ত রাজু সরকারের পুত্রবধূ সানজানা আক্তার বলেন, কুকুরটি এর আগেও ছাগল ও অন্যান্য গৃহপালিত প্রাণীর ক্ষতি করেছে। তিনি বলেন, রাগের বশে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এটি ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পর প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন নাগরিক ও প্রাণীপ্রেমীরা দাবি জানাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন সংস্কার কমিশনের সুপারিশ জুলাই সনদের ভিত্তিতেই কার্যকর হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


আইন সংস্কার কমিশনের সুপারিশ জুলাই সনদের ভিত্তিতেই কার্যকর হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ, ৩১ জুলাই, ২০২৬ : আইন বন্ধুদের দ্বারা তৈরিকৃত আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, এমনটি জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে একটি বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

তিনি বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কার গ্রহণ করেছি। আর যেগুলো বাকি রয়েছে, সেগুলোর সংশোধনের জন্য বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের আলোকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রয়োজনীয় সংশোধনগুলি অবশ্যই করা হবে।

মন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা প্রসঙ্গে বলেন, যদি উনি দেশে আসতে চান, তাহলে সরকার যা যা আইন অনুযায়ী করণীয় সব করবে। উনি (শেখ হাসিনা) নিজেই বলেছেন, তিনি দেশে ফিরে আসবেন। যদি উনি দেশে আসেন, তা হলে ভালো। আদালতের মুখোমুখি হয়ে দেবেন। এখানে আইনটির বাইরে সরকার কোন কিছু করবেনা।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ করতো, তবে মামলাটির প্রয়োজন হতো না। তবে ওই ঘটনার পর মামলা করা হয়েছে। এখন যথাযথভাবে, আইনগতভাবে মামলার তদন্ত হবে। তদন্তের পরে, যারা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপন ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যান্য প্রথিতযশা ব্যক্তিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল লেনদেন বাড়াতে টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ প্রচারণা চালাল রূপালী ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ডিজিটাল লেনদেন বাড়াতে টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ প্রচারণা চালাল রূপালী ব্যাংক

টাঙ্গাইল, ৩১ জুলাই ২০২৬ : জেলায় আজ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন ‘কিউআর কোড’ ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘ক্যাশলেস’ লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

আজ শুক্রবার সকালে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারের পাশাপাশি শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণার কার্যক্রম পরিচালিত হয়।

এ প্রচারণা কর্মসূচিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান এবং মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এদিন কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি এবং এর গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলা কিউআর দেশীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ হয়ে উঠেছে। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%