ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিজিটাল লেনদেন বাড়াতে টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ প্রচারণা চালাল রূপালী ব্যাংক


ডিজিটাল লেনদেন বাড়াতে টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ প্রচারণা চালাল রূপালী ব্যাংক

টাঙ্গাইল, ৩১ জুলাই ২০২৬ : জেলায় আজ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন ‘কিউআর কোড’ ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘ক্যাশলেস’ লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

আজ শুক্রবার সকালে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারের পাশাপাশি শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণার কার্যক্রম পরিচালিত হয়।

এ প্রচারণা কর্মসূচিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান এবং মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এদিন কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি এবং এর গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলা কিউআর দেশীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ হয়ে উঠেছে। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব যদি মানবিক সমাজব্যবস্থা গড়ে ওঠে: ডা. জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব যদি মানবিক সমাজব্যবস্থা গড়ে ওঠে: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সকলে মিলে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের জন্য সহায়তা ও প্রয়োজনীয় আশ্বাস প্রদান অত্যন্ত জরুরি। অনেক সম্প্রদায়ের মানুষ জানেন না এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সঠিক ও সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তি সুস্থ জীবন যাপন করতে পারেন।

তিনি রোগটির মোকাবিলা করতে সারা দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য একটি নির্ভুল ডেটাবেজ (রেজিস্ট্রি) তৈরির প্রস্তাব দেন। ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশজুড়ে এসব রোগীদের জন্য একটি কেন্দ্রীয় তালিকা তৈরি করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করা সব সময় সম্ভব নয়, তবে তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য আন্তরিক সহমর্মিতা প্রদান ও সেবার হাত বাড়াতে হবে।

সচেতনতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন এবং বলেন, গর্ভকালীন পরীক্ষা বা যেকোনো বয়সে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগটি নির্ণয় করা সম্ভব। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্যালাসেমিয়া শনাক্তকরণ ও সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদের এই রোগের উপসর্গ ও চিকিৎসার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের গুরুত্ব দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি তাঁর কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে জানান, জাইমা একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং তিনি এ পর্যন্ত সাতবার রক্তদান করেছেন।

অনুষ্ঠানটিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি প্রকৌশলী এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া বিশেষ আমন্ত্রণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় কক্সবাজার প্রেসক্লাবে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো চারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


পরিবেশ রক্ষায় কক্সবাজার প্রেসক্লাবে বৃক্ষরোপণ, বিতরণ করা হলো চারা

কক্সবাজার, ৩১ জুলাই, ২০২৬ : জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আজ শুক্রবার কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, হুমায়ুন সিকদার এবং সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ আরও অনেক সাংবাদিক।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, আগামীকাল ১ আগস্ট সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়া আগামীকাল জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ৩ আগস্ট জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানেও অংশগ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা দেখতে নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা দেখতে নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে, তিনি আধিকারিকভাবে গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম রনি বলেছেন, ব্যতিক্রমী এই পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তার পরিদর্শনের রুট ছিল, রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ এবং ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী।

তিনি জানিয়েছেন, ঢাকার উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বার বার তিনি বলেছেন, তিনি ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিন ঘুরে দেখছেন।

এছাড়া, পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতেও, ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। তিনি রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, গভীর রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিস্থিতি, সড়কবাতির কার্যকারিতা, রাতের যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিহত ৩৪

হঠাৎ করে মানুষ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


হঠাৎ করে মানুষ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছেন

মানবপাচারকারী চক্রের ছড়ানো একটি গুজবকে কেন্দ্র করে মরক্কো থেকে হাজারো মানুষ জীবন ঝুঁকি নিয়ে সমুদ্র পেরিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করছেন। সেই মরিয়া চেষ্টাই এবার ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছে। স্পেন নিয়ন্ত্রিত সেউতা সীমান্তে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সেউতা আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস শুক্রবার ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত প্রাচীর অতিক্রমের সময় হুড়োহুড়ি এবং সমুদ্রপথে সাঁতরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে এসব অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মরক্কো থেকে প্রায় ৬০ হাজার মানুষ ভূখণ্ড ও সমুদ্রপথে স্পেন নিয়ন্ত্রিত সেউতা এনক্লেভে প্রবেশের চেষ্টা করেছেন। মরক্কোর ফ্নিদেক ও বেলইউনেচ উপকূল থেকে প্রায় ৫ কিলোমিটার সাঁতরে সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন অনেকে। এ সময় অনেকে সাগরে তলিয়ে যান। এই ঘটনায় হাজারো মানুষ, বিশেষ করে শিশু ও পরিবারগুলো সীমান্ত এলাকায় মানবিক সংকটে পড়েছে।

তবে কেন হঠাৎ এত মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করছেন, সে প্রশ্নের উত্তরও সামনে এসেছে। স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জানা গেছে, মানবপাচারকারী চক্রগুলো সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়িয়ে দেয়। গুজব ছড়ানো হয়, সমুদ্রপথে নতুন করে স্পেনে প্রবেশ করতে পারলে আর কাউকে ফেরত পাঠানো হবে না। এই ভুল তথ্য বিশ্বাস করে হাজারো মানুষ একযোগে সীমান্তের দিকে ছুটে যান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অবৈধভাবে প্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ঘটনাকে 'অগ্রহণযোগ্য পরিস্থিতি' বলে উল্লেখ করেছেন। তিনি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংকট মোকাবিলায় ফ্রান্স, জার্মানি ও ইতালিও স্পেনের প্রতি সমর্থন জানিয়েছে এবং নিজেদের সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

বর্তমানে সেউতা সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নতুন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা ঠেকানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পেন ও মরক্কো কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

সূত্রঃ আল জাজিরা, এপি, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%