০৮:৩৬ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে লাবিবুল আল হাসান (১০) ও রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবুল আল হাসান হলেন মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আতাউর শেখের ছেলে। অপরদিকে, নিহত রায়হান ইসলাম রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও সহপাঠী ছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়দের সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু মিলে একসঙ্গে চরসিন্দুর ব্রিজের কাছে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমেছিল। কিছুক্ষণ পর তিনজন বন্ধু তীরে ফিরে এলেও লাবিবুল ও রাব্বির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি জানানো হলে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযোগ না থাকার কারণে দুই পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন