ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিওতে বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (০৫ জুলাই) এক শোকবার্তায় এ কথা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেছেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

আরও পড়ুন: ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, সিটি করপোরেশনের কর্মকর্তাদের উৎসাহিত করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্দির সভাপতির বিরুদ্ধে নাতনিকে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


মন্দির সভাপতির বিরুদ্ধে নাতনিকে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

কুড়িগ্রামের রাজারহাটে আট বছর বয়সী একটি শিশুকে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে এই নির্যাতন অব্যাহত ছিল। এ ঘটনায় শিশুটির মা শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।

রোববার (৫ জুলাই) সকালে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় (৬৫) নামে এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায়কে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক। স্থানীয় একটি মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এজাহার এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের দাদা (দাদু)। পারিবারিক ও সামাজিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন। তিনি চকলেট, চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে প্রায়ই কোলে তুলে নিতেন বা দোকানে যাওয়ার বাহানায় ডেকে আনতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অবুঝ শিশুটিকে ফুসলিয়ে তিনি প্রায়ই নিজের বাড়িতে নিয়ে যেতেন। সেখানে হাত-পা টিপানোর অজুহাতে তিনি তার ওপর বিকৃত যৌন নিপীড়ন চালাতেন। লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি বিষয়টি দীর্ঘদিন পরিবারে গোপন রেখেছিল।

সর্বশেষ ১৫ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় শিশুটিকে তার বাড়ি থেকে ডেকে নিজ ঘরে নিয়ে গিয়ে সেখানে হাত-পা টেপানোর অজুহাতে শিশুটির ওপর চরম যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালান। এই সময় শিশু প্রচণ্ড শারীরিক ব্যথায় চিৎকার শুরু করলে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাটি কাউকে না বলার জন্য কঠোর হুমকি দেন এবং শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন।

নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে তীব্র শারীরিক যন্ত্রণা ও অসুস্থতায় ভুগতে থাকলে বিষয়টি তার মায়ের নজরে আসে। এক পর্যায়ে শিশুটি তাকে সকল ঘটনা বলে দেয়।

এই ঘটনার কারণে স্থানীয় এলাকাবাসী এবং সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয় কমিটির সভাপতির এমন বিকৃত লালসার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনাটির সত্যাতা নিশ্চিত করে জানান, শিশু নির্যাতনের বিষয়ে একটি সুনির্দিষ্ট এজাহার দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত তিন মোটরসাইকেল আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত তিন মোটরসাইকেল আরোহী

চট্টগ্রাম নগরী এবং মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপির এক কর্মকর্তাসহ মোট তিনজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতের পর বন্দর থানার ধুমপাড়া এলাকায় এবং রবিবার দুপুরে মিরসরাই ইকোনোমিক জোন এলাকায় এগুলো ঘটে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই উপজেলায় কর্মরত আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) রবিবার দুপুরে দাপ্তরিক কাজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব এলাকায় পৌঁছানোর পর একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিন লক্ষীপুরের রামগতির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর পরই আহত অবস্থায় মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

এদিকে, বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম জানালেন, শনিবার দিবাগত রাতে পাঠাও চালক আসাদুল ইসলাম (৫০) এবং তার যাত্রী মোহাম্মদ মনজুর (৩২) মোটর সাইকেলে করে পতেঙ্গা থেকে ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। যখন তারা আউটার রিং রোডের ধুমপাড়া এলাকায় পৌঁছান, তখন একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে উভয়েই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি নিশ্চিত করেন যে, পুলিশ অভিযুক্ত যানবাহনটির শনাক্তে কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতদের মধ্যে আসাদুল ইসলাম পিরোজপুরের ইন্দুরকানি এলাকার বাসিন্দা ছিলেন এবং নগরীর পাহাড়তলীতে বসবাস করতেন। অন্যদিকে, মনজুর রামগতি উপজেলার বাসিন্দা ছিলেন এবং পতেঙ্গা এলাকায় নৌকা চালানোর কাজ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাভি রোনালদোর সমালোচকদের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


গাভি রোনালদোর সমালোচকদের বিরুদ্ধে

কী পরিদর্শন করছে পর্তুগালের একাদশের ক্রিস্টিয়ানো রোনালদো প্রভাব ? বিশ্বকাপে পর্তুগালের কিছু প্রশ্ন তুলে ধরা পারফরম্যান্সের পর এমন একটি প্রশ্ন সামনে এসেছে। যারা এই প্রশ্ন করেছেন, গাভি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

গাভির স্পেন আগামীকাল বিশ্বকাপের শেষ ষোলোতে রোনালদোর দলের সঙ্গে মোকাবিলা করবে। এ খেলার আগে মুন্দো ডিপোর্টিভোকে গাভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি সবসময় এই ধরনের মন্তব্য শুনছি, কিন্তু এই কথা মূলত তার সতীর্থ নয়, সমর্থকদের কাছ থেকে আসে। যেসব খেলোয়াড় তার সঙ্গে একই দলে খেলছেন, তারা সবাই তাকে অত্যন্ত সম্মান করেন। স্পষ্টতই, ক্রিস্তিয়ানো ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। যে কোন মুহূর্তে তিনি ম্যাচের পার্থক্য সৃষ্টি করতে পারেন।’

গাভির বার্সেলোনার সতীর্থ জোয়াও কান্সেলো পর্তুগালে রয়েছেন। গাভি তিনি সম্পর্কে মন্তব্য করেছেন। গাভি জানিয়েছেন, ম্যাচের আগে তারা ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়েছেন। ‘না, সত্যি বলতে আমরা কথা বলিনি। আমি মনে করি, সে এবং আমি দুজনেই ম্যাচ নিয়ে পুরোপুরি মনোযোগী। আমি মনে করি না, ম্যাচের আগে সে আমার সঙ্গে কথা বলবে, আমিও বলব না। আমরা দুজনেই আমাদের দেশ, জাতীয় দল এবং বিজয় অর্জনের দিকে মনোযোগ দিচ্ছি।’

গাভি পর্তুগালকে এখন পর্যন্ত বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করেছেন। স্পেনের এই তরুণ মিডফিল্ডার বলেছেন, ‘হ্যাঁ, এটা পরিষ্কার যে আমরা যত দলের সঙ্গে সামনে দাঁড়িয়েছি, তাদের মধ্যে পর্তুগালই সবথেকে কঠিন। তারা একটি দুর্দান্ত দল, যেখানে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আশা করি, আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো এবং সবাই একসাথে কাজ করে এই ম্যাচটি জিততে পারবো।’

তিনি আরো যোগ করেছেন, পর্তুগালের মতো কারিগরি দক্ষতার দলটির বিরুদ্ধে মিডফিল্ড নিয়ন্ত্রণ করাটাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘তাদের মিডফিল্ড অসাধারণ। তবে আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে, শুধু শুরুর একাদশে নয়, বেঞ্চেও। আমার মনে হয়, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়ে ভরা বড় স্কোয়ার্ড। আশা করি, ম্যাচে আমরা সেটাই প্রমাণ করতে পারবো।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ যোগাযোগ উন্নয়নে শ্রীপুরে পাঁচটি সড়কের কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


গ্রামীণ যোগাযোগ উন্নয়নে শ্রীপুরে পাঁচটি সড়কের কাজের উদ্বোধন

গাজীপুর জেলার শ্রীপুরে পাঁচটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর সূত্রে জানা যায়, জেলা পল্লী অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন কাজ করা হবে। প্রকল্পগুলোর জন্য মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টাকা।

উন্নয়ন কাজের আওতায় যে সড়কগুলো রয়েছে তা হলো, মার্তা বাজার থেকে মার্তা খাল, প্রহলাদপুর থেকে পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল থেকে ভিটিপাড়া, দিঘীরচালা থেকে চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া থেকে জয়নারায়নপুর সড়ক।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%