প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর জেলার শ্রীপুরে পাঁচটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর সূত্রে জানা যায়, জেলা পল্লী অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন কাজ করা হবে। প্রকল্পগুলোর জন্য মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টাকা।
উন্নয়ন কাজের আওতায় যে সড়কগুলো রয়েছে তা হলো, মার্তা বাজার থেকে মার্তা খাল, প্রহলাদপুর থেকে পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল থেকে ভিটিপাড়া, দিঘীরচালা থেকে চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া থেকে জয়নারায়নপুর সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন