প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের গোয়াইনঘাটে একটি অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হচ্ছে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: জুবায়ের আহমেদ, সাগর মালাকার, মফিজুর রহমান, শাহীন আহমেদ ও আজিজুল হক। এই পাঁচজনের সবার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
র্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাটের সারিঘাট এলাকার পুরাতন বাজারের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও র্যাব-৯ এর সদস্যরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা ‘77abc, Night Teer, 1111bet’ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় যুক্ত করতেন এবং কমিশন গ্রহণ করতেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আলামত পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন