ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কম্বোডিয়ায় মানব পাচারের অভিযোগে চক্রের প্রধান আটক ঢাকায়


কম্বোডিয়ায় মানব পাচারের অভিযোগে চক্রের প্রধান আটক ঢাকায়

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহাদাত হোসেন নামের ব্যক্তিকে, যিনি কম্বোডিয়ায় মানব পাচার চক্রের প্রধান হোতা, গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় পরিচালিত অভিযানটি এমন সময়ে সম্পন্ন হয় যখন স্থানীয় পুলিশ তার অবস্থান সম্পর্কে জানতে পারে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের অধীনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে জানা যায় সে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম প্রধান হোতা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে ছয় মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, লক্ষ্য কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বাহরাইনে ছয় মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, লক্ষ্য কী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর যৌথ সামরিক মহড়া ‘বাহরাইন শিল্ড’ শুরু হয়েছে। এই মহড়া ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এবং এতে অংশ নিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনের সশস্ত্র বাহিনী।

বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেছেন, মহড়ার উদ্দেশ্য হল যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নত করা এবং জিসিসিভুক্ত দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী ‘বাহরাইন শিল্ড’ নামে এই মহড়ায় অংশ নিচ্ছে।

আল-নুয়াইমি বলেন, জিসিসি সদস্য দেশগুলোর অংশগ্রহণ হচ্ছে একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘বাহরাইন শিল্ড’ মহড়াটি উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং যেকোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে।

আল-নুয়াইমি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ সার পাচারকালে ছয়জনকে আটক করল কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


অবৈধ সার পাচারকালে ছয়জনকে আটক করল কোস্টগার্ড

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসানচর কোস্টগার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কমান্ডার সাব্বির আলম আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে বছরের চলতি সময়ে মৃত্যুর সংখ্যা এখন ঠেকেছে ৫০ জনে। সর্বশেষ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে। টানা পাঁচ দিন ধরে এডিস মশাবাহিত এই রোগে মৃত্যুর ঘটনাগুলি ঘটেই চলেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ৫৩৪ জন। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩১ জন রোগী রয়েছেন ঢাকা বিভাগে। এই রোগীরা মূলত ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকার। দুই সিটি মিলিয়ে এই সময়ের মধ্যে রোগীর সংখ্যা ১২১ জন।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর সংখ্যা বরিশালে ৬, চট্টগ্রামে ৫, ঢাকার দুই সিটি করপোরেশন বাদ দিয়ে একজন, ময়মনসিংহে ৬, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ২২ জন, খুলনায় ৬, রাজশাহী ৩ এবং রংপুরে একজন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি দমনে ছাড় নয়, জিরো টলারেন্স নীতিতে আরপিসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


দুর্নীতি দমনে ছাড় নয়, জিরো টলারেন্স নীতিতে আরপিসিসি প্রশাসক

রংপুর, ২৯ জুলাই, ২০২৬ : মহানগরীর সড়ক সংস্কার ও নির্মাণ কাজের মান নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন (আরপিসিসি)-এর প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘রংপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।’ বুধবার নগরীর মহিগঞ্জ ও সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকায় প্রায় ছয় কিলোমিটার সড়কের নির্মাণ ও সংস্কার কাজ এবং চিকলি পার্ক এলাকায় এক কিলোমিটার রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) সড়ক নির্মাণের উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারি উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের অধীনে ৯৫.২৭ লক্ষ টাকা ব্যয়ে মহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি সড়ক পর্যন্ত ১৩৭৭ মিটার, ৯৬.৩৮ লক্ষ টাকা ব্যয়ে মহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটুলি পর্যন্ত ১৩৪০ মিটার, ৮.৬৮ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বারাবাড়ি রোড পর্যন্ত ৪১০০ মিটার সড়ক সংস্কার এবং ৩.৫৮ কোটি টাকা ব্যয়ে চিকলি পার্ক পর্যন্ত ১০২০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখতে গিয়ে আরপিসিসি প্রমাসক বলেন, রংপুরকে একটি পরিবেশবান্ধব, আধুনিক, বাসযোগ্য, যানজটমুক্ত ও সুপরিচালিত শহর হিসেবে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নাগরিকদের দুর্ভোগ লাঘব করতে এবং সড়কে সকলের চলাচল সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে নগরীর জরাজীর্ণ ও প্রধান সড়কগুলোর সংস্কারের দিকে বিশেষ মনোযোগ দিয়েছি।’ বহু প্রতীক্ষিত জাহাজ কোম্পানি মোড় থেকে মহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত সড়কের আধুনিকীকরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন জাতীয়তাবাদী যুবদলের সদস্য-সচিব আতিকুল ইসলাম লেনিন, এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ঠিকাদার খায়রুল কবির রানা, আরপিসিসির কর্মকর্তা এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতা ও কর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%