১০:৫৭ পি.এম
ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে বছরের চলতি সময়ে মৃত্যুর সংখ্যা এখন ঠেকেছে ৫০ জনে। সর্বশেষ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে। টানা পাঁচ দিন ধরে এডিস মশাবাহিত এই রোগে মৃত্যুর ঘটনাগুলি ঘটেই চলেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ৫৩৪ জন। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩১ জন রোগী রয়েছেন ঢাকা বিভাগে। এই রোগীরা মূলত ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকার। দুই সিটি মিলিয়ে এই সময়ের মধ্যে রোগীর সংখ্যা ১২১ জন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর সংখ্যা বরিশালে ৬, চট্টগ্রামে ৫, ঢাকার দুই সিটি করপোরেশন বাদ দিয়ে একজন, ময়মনসিংহে ৬, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ২২ জন, খুলনায় ৬, রাজশাহী ৩ এবং রংপুরে একজন করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন