ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফজলুর রহমান নতুন দায়িত্বে


ফজলুর রহমান নতুন দায়িত্বে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সরকার সম্প্রতি নতুন এই নির্বাহী কমিটি গঠন করেছে, যাতে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী কমিটিটি পুনর্গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পুনর্গঠিত ৮ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া, পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা মেনে দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একই সঙ্গে, ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের গতিবিধি পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও হিসাব নিরীক্ষার দায়িত্বও পালন করবে এই কমিটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


মাদক নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মানিকগঞ্জে একটি মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামক এক যুবকের মৃত্যুর রহস্যকে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সঠিকভাবে নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পি।

পিবিআই এর সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সাগর আহমেদ তাঁর বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে না আসায়, তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর বুধবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।

ঘটনার তদন্ত করতে গিয়ে পিবিআই জানতে পারে যে, সেদিন রাতে সাগর ও তাঁর বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়া ঘাট এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস থাকার অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে সাগর ভয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরে নদীতে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ সময় আসামিরা স্বাধীনকে আটক রেখে তাঁর পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণে সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন কিংবা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ শুক্রবার, রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায়, সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি জানান।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়া ভাবে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনের পর দিন পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ এবং নির্বিঘ্নে দায়িত্ব পালন করার পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে, মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ডিএনসিসি সবসময় তাদের কল্যাণে কাজ করবে।

তিনি বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে গাড়ি চালানোর কোনও বিকল্প নেই।

নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রশাসক বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডিএনসিসির কোন গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকে, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, তিনি জানান যে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদের হার নিয়ে আগের অবস্থানেই জাপানের কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


সুদের হার নিয়ে আগের অবস্থানেই জাপানের কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে) তার প্রধান নীতিগত সুদের হার অপরিবর্তিত রেখে ১ শতাংশে বহাল রেখেছে।

গত জুনে ব্যাংকটি সুদের হার ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার পর এবার তা অপরিবর্তিত রাখা হলো।

একই সঙ্গে, চলতি বছরের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার বিওজে এক বিবৃতিতে জানায়, নীতিনির্ধারণী বোর্ডের সদস্যরা আট-এক ভোটে বেঞ্চমার্ক সুদহার ১ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বাজারেও এমন সিদ্ধান্তেরই প্রত্যাশা ছিল।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিদ্ধান্ত ঘোষণার পর ইয়েনের দর কিছুটা কমে যায়। এর একদিন আগে ডলারের বিপরীতে ইয়েনের দর বেড়েছিল। এতে, জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে—এমন জল্পনাকে উসকে দেয়।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ডলারের বিপরীতে প্রায় চার দশকের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ইয়েনের দর থাকায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর মুদ্রানীতি আরও কঠোর করার চাপ রয়েছে।

তবে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির পূর্বাভাস আগের ২ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকটি।

ব্যাংকটি বিবৃতিতে বলেছে, ‘২০২৬ অর্থবছরে জাপানের অর্থনীতি প্রবৃদ্ধি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। তবে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি ব্যয়ের প্রভাব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ সৃষ্টি করবে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ, সহনশীল আর্থিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট চাহিদা বৃদ্ধির মতো বিষয়গুলো অর্থনীতিকে সহায়তা করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কো-সেউতা সীমান্তে হাজার হাজার অভিবাসীর ঢল, মারা গেছেন ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


মরক্কো-সেউতা সীমান্তে হাজার হাজার অভিবাসীর ঢল, মারা গেছেন ১৮

 স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা ছিটমহলে রাতের বেলায় মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী প্রবেশ করেছেন।

এ ছিটমহলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মোট ১৮ জনের মৃত্যু ঘটেছে। তবে সীমান্ত অতিক্রম করা কতজন অভিবাসী তা সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।

একটি পুলিশ সূত্র এই তথ্যটি শুক্রবার জানায়।

সূত্রটি জানায়, ‘জনস্রোত সারারাত ধরে চলছিল। দিনে তুলনামূলকভাবে লোকের সংখ্যা কম হলেও রাতে অভিবাসীরা আসতে থাকেন এবং শুক্রবার সকালে তাদের আগমন অব্যাহত রয়েছে।’

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%