০৪:০৯ পি.এম
ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন কিংবা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ শুক্রবার, রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায়, সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি জানান।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়া ভাবে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনের পর দিন পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ এবং নির্বিঘ্নে দায়িত্ব পালন করার পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে, মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ডিএনসিসি সবসময় তাদের কল্যাণে কাজ করবে।
তিনি বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে গাড়ি চালানোর কোনও বিকল্প নেই।
নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রশাসক বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডিএনসিসির কোন গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকে, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, তিনি জানান যে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন