ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পোকার কামড়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা


পোকার কামড়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার (৭ জুলাই) তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

রাজেশ শর্মার শারীরিক অবস্থার খোঁজ রাখতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। 

সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা বলেন, ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনো বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।

জানা গেছে, ঘটনার সময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছিলেন রাজেশ শর্মা। জঙ্গলের ভেতরে একটি লোকেশনে শুটিং চলছিল। শটের বিরতিতে টেকনিশিয়ানদের সঙ্গে চা খেতে যান তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সেখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বলে তাকে সতর্ক করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি বলে জানা যায়। পরে জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়। এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে তার শরীরে। এখনো তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।

রাজেশ শর্মা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের পাশেই রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

চুয়াডাঙ্গায় ছাত্রীকে শাসন করায় অফিস কক্ষে ঢুকে এক নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। 

বুধবার (৮ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ওই শিক্ষকের নাম কাবেরী করিম। তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুপুরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে অফিসকক্ষে বসে থাকা প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে উপস্থিত কয়েকজন তাকে থামিয়ে বাইরে নিয়ে যান।

সামসউর রহমান শুভর বলেন, আমার মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে কিছুদিন থেকে অসুস্থ। বুধবার বিদ্যালয়ের সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলার কারণে তার গালে একটি চড় দেন তিনি। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে আমি বিদ্যালয়ে যায়। এ বিষয়ে কথা বলতেই তিনি খারাপ আচরণ শুরু করেন। পরে আমি তাকে চড় দিলে তিনিও আমাকে মারধর করেন। 

লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, আমি একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের যেমন আদর করি, তেমনি প্রয়োজনে একটু শাসনও করতে হয়। এ কারণেই আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক আমার অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা আমার ধারণা ছিল না। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে এটি সত্যিই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। অফিসিয়ালি অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী অভিভাবকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগের দিনে মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান তুলে ধরেন।

বৈঠকে, স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তি রক্ষা এবং শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেছেন।

ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে কথা বলেন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের প্রশংসা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৯ লাখ টাকার সরঞ্জাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


নেত্রকোণায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৯ লাখ টাকার সরঞ্জাম

 সদর উপজেলা বড় বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়ে ধ্বংস করা হয়েছে এবং একটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে বিশেষ এই অভিযানটি পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০-এর আওতায় এই অভিযানে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০০টি (৮ বস্তা) চায়না দুয়ারী বা ম্যাজিক চাই জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে।

এই আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিকেল ৫টায় আদালতটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বড় বাজারের একটি জাল বিক্রির গুদামে অভিযানটি চালানো হয়।

এ সময় সরকারিভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব অবৈধ ক্ষতিকর জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত পরিচালনার সময় নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী ফুল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। আইনশৃঙ্খলা ও সার্বিক সুরক্ষায় সহযোগিতা করেন নেত্রকোণা সদর মডেল থানার পুলিশের একটি দল।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বাসসকে জানান, দেশীয় মৎস্য প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অভিযান সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের বিপুল যন্ত্রাংশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের বিপুল যন্ত্রাংশ উদ্ধার

জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা জব্দ করেছে।

আজ বুধবার বিকেলে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য ২২ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাট নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ২২ লাখ ১০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%