প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সদর উপজেলা বড় বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়ে ধ্বংস করা হয়েছে এবং একটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে বিশেষ এই অভিযানটি পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০-এর আওতায় এই অভিযানে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০০টি (৮ বস্তা) চায়না দুয়ারী বা ম্যাজিক চাই জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে।
এই আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিকেল ৫টায় আদালতটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বড় বাজারের একটি জাল বিক্রির গুদামে অভিযানটি চালানো হয়।
এ সময় সরকারিভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব অবৈধ ক্ষতিকর জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আদালত পরিচালনার সময় নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী ফুল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। আইনশৃঙ্খলা ও সার্বিক সুরক্ষায় সহযোগিতা করেন নেত্রকোণা সদর মডেল থানার পুলিশের একটি দল।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বাসসকে জানান, দেশীয় মৎস্য প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অভিযান সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন