০৭:৫৪ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির উদ্যোগে দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।
এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
সোমবার সকাল ১১টায় তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে যন্ত্রপাতিগুলো হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ সময় তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেন।
হস্তান্তর করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর), চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রেফ্রিজারেটর, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ব্লাড ডিপ ফ্রিজ এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
তিনি জানান, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে থ্যালাসেমিয়া রোগীদের জন্য শিগগিরই ১০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান ও অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন