ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রাম সীমান্তে গাঁজা-ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩


কুড়িগ্রাম সীমান্তে গাঁজা-ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩

কুড়িগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার দুপুরে, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে তিনজন মাদক পাচারকারী আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এছাড়া, ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপির সদস্যরাও বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং অন্যান্য অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দকৃত সকল মালামালের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পুলিশের এক কনস্টেবলের ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রাজধানীতে পুলিশের এক কনস্টেবলের ‘আত্মহত্যা’

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামক একজন পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুলের চাচা মোহাম্মদ সোহাগ জানান, পরিবারের মধ্যে কলহের কারণে সাইদুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে, ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলায় অবস্থিত। কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় বাস করে আসছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস হয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস হয়েছে!

বলিউড ও টেলিভিশনের পরিচিত অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওকে কেন্দ্র করে তিনি ও অভিনেতা অর্জুন বিজলানীর মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়েছে। তবে অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা সেই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন।

সম্প্রতি পাপারাজ্জি পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মৌনী রায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সাথে বের হচ্ছেন। কিছুক্ষণ পর সেই একই রেস্তোরাঁ থেকে অভিনেতা অর্জুন বিজলানীকেও বের হতে দেখা যায়। এই ঘটনার প্রেক্ষিতে পোস্টের ক্যাপশনে বলা হয়, মৌনী নাকি স্বামী সূরজ নাম্বিয়ারের সাথে বিচ্ছেদের পর গোপনে অর্জুনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন।

যাই হোক, এমন দাবির কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব হলো আজেবাজে কথা! শুধু ভিউজ় পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় এবং অর্জুন বিজলানীর বন্ধুত্ব বছরের পর বছর ধরে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক নাগিনে একসাথে কাজ করার সময় তাঁদের বন্ধুত্বের সূচনা ঘটে। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরের পাশে রয়েছেন। অর্জুনের স্ত্রী নেহার সঙ্গে মৌনীর সুসম্পর্কও রয়েছে।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকে ‘ভিডিও ফাঁস’ বলে প্রচার করলেও, আদতে এটা কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি পাপারাজ্জিদের দ্বারা প্রকাশ্য স্থানে ধারণ করা একটি ভিডিও, যা নিয়ে গুজব ছড়ানো হয়েছে।

মৌনী রায় বা অর্জুন বিজলানী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সীমান্তে বিজিবি ভারতীয় শাড়ি জব্দ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


কুমিল্লা সীমান্তে বিজিবি ভারতীয় শাড়ি জব্দ করেছে

 জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের সোনাপুর এলাকায় বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

আজ শুক্রবার বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি উল্লেখ করেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জের নৌপথে দুর্ভোগ ঘাট সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


মানিকগঞ্জের নৌপথে দুর্ভোগ ঘাট সংকটে

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুট ভোগান্তি এবং দুর্ভোগের অপর নাম। নদীতে পানি বৃদ্ধি এবং ঘাট সংকটের কারণে যাত্রী এবং শ্রমিকরা দুর্ভোগে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি মাঝেমধ্যেই পাটুরিয়ার ৩ নম্বর ঘাটও বন্ধ থাকে। এর ফলে ঘাট সংকটের সৃষ্টি হয়েছে। দিনে দিনে ঘাটে যানবাহন আটকে থাকার ঘটনা বেড়েই চলেছে। ভোগান্তি এবং দুর্ভোগ নিয়ে যানবাহন এবং যাত্রীদের পারাপার করতে হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আবু সিদ্দিক নামের একজন গাড়ি চালক বলেন, ‘যে ঘাটগুলো সচল আছে, সেই ঘাটগুলো দিয়ে ফেরিতে উঠতে এবং নামতে অনেক কষ্ট হয়। এটা আসলে কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া আর কিছুই না।’

এছাড়াও দেখা যায়, নদী ভাঙনের শিকার লঞ্চঘাটটি সরিয়ে নেওয়ার পর যাত্রীদের জন্য ছাউনি, পর্যাপ্ত টয়লেট এবং টিউবওয়েল না থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়েছেন। লঞ্চঘাটটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যাত্রীদের জন্য উড়তে এবং নামতে কষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের উপ মহাব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও একাধিক ঘাট বন্ধ রয়েছে। তবে বিআইডব্লিউটিএকে এই বিষয়গুলো জানানো হয়েছে এবং তারা কাজও টুকটাক করছে।

আরেক কর্মকর্তা সুব্রত রায় বলেন, ‘সমস্যা রয়েছে। লঞ্চঘাটে বিভিন্ন সমস্যা দেখিতেছি। প্রতিনিয়ত পানি বাড়ার কারণে লঞ্চ ঘাটের রাস্তা তলিয়ে যাচ্ছে। জিও ব্যাগ ফেলে ঘাটকে উঁচু করা হচ্ছে।’ তবে তিনি ঘাটের যাত্রী ছাউনি এবং টয়লেটের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

বিআইডব্লিউটিএ’র প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুজন আহমেদ বলেন, ‘ঘাট বন্ধের কারণ বর্ষার পানি বৃদ্ধি পানো। তার দাবি, বর্ষার পানি বাড়লেই ঘাট পরিবর্তন বা বন্ধ করতে হয়।

তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১৯টি ছোট-বড় ফেরি এবং ৩২টি লঞ্চের মাধ্যমে প্রতিদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ থেকে ৪ হাজার যানবাহন ও শতাধিক যাত্রী পারাপার হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%