০৫:১২ পি.এম
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামক একজন পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুলের চাচা মোহাম্মদ সোহাগ জানান, পরিবারের মধ্যে কলহের কারণে সাইদুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে, ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলায় অবস্থিত। কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় বাস করে আসছিলেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন