প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুট ভোগান্তি এবং দুর্ভোগের অপর নাম। নদীতে পানি বৃদ্ধি এবং ঘাট সংকটের কারণে যাত্রী এবং শ্রমিকরা দুর্ভোগে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি মাঝেমধ্যেই পাটুরিয়ার ৩ নম্বর ঘাটও বন্ধ থাকে। এর ফলে ঘাট সংকটের সৃষ্টি হয়েছে। দিনে দিনে ঘাটে যানবাহন আটকে থাকার ঘটনা বেড়েই চলেছে। ভোগান্তি এবং দুর্ভোগ নিয়ে যানবাহন এবং যাত্রীদের পারাপার করতে হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আবু সিদ্দিক নামের একজন গাড়ি চালক বলেন, ‘যে ঘাটগুলো সচল আছে, সেই ঘাটগুলো দিয়ে ফেরিতে উঠতে এবং নামতে অনেক কষ্ট হয়। এটা আসলে কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া আর কিছুই না।’
এছাড়াও দেখা যায়, নদী ভাঙনের শিকার লঞ্চঘাটটি সরিয়ে নেওয়ার পর যাত্রীদের জন্য ছাউনি, পর্যাপ্ত টয়লেট এবং টিউবওয়েল না থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়েছেন। লঞ্চঘাটটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যাত্রীদের জন্য উড়তে এবং নামতে কষ্ট হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের উপ মহাব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও একাধিক ঘাট বন্ধ রয়েছে। তবে বিআইডব্লিউটিএকে এই বিষয়গুলো জানানো হয়েছে এবং তারা কাজও টুকটাক করছে।
আরেক কর্মকর্তা সুব্রত রায় বলেন, ‘সমস্যা রয়েছে। লঞ্চঘাটে বিভিন্ন সমস্যা দেখিতেছি। প্রতিনিয়ত পানি বাড়ার কারণে লঞ্চ ঘাটের রাস্তা তলিয়ে যাচ্ছে। জিও ব্যাগ ফেলে ঘাটকে উঁচু করা হচ্ছে।’ তবে তিনি ঘাটের যাত্রী ছাউনি এবং টয়লেটের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
বিআইডব্লিউটিএ’র প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুজন আহমেদ বলেন, ‘ঘাট বন্ধের কারণ বর্ষার পানি বৃদ্ধি পানো। তার দাবি, বর্ষার পানি বাড়লেই ঘাট পরিবর্তন বা বন্ধ করতে হয়।
তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১৯টি ছোট-বড় ফেরি এবং ৩২টি লঞ্চের মাধ্যমে প্রতিদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ থেকে ৪ হাজার যানবাহন ও শতাধিক যাত্রী পারাপার হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন