ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২জন


চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২জন

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

গ্রেফতাররা হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে সুমন এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস। অন্যদিকে নিহত রাকিব ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

র‍্যাব জানায়, উপজেলার খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা তার চাচার কাছ থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত ৩০ মে রাকিব বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য ইউএনকপস সম্মেলনে অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


আইজিপির যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য ইউএনকপস সম্মেলনে অংশগ্রহণ

জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলন ইউএনকপস-২০২৬-এ অংশ নিতে শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউএনকপস-২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। এই প্রতিনিধিদলে আইজিপি ছাড়াও আছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যে উঠে আসবে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে আলোচনা হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে।

দুই দিনব্যাপী ইউএনকপস সম্মেলন আগামী ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় ও দৃশ্যমান করে তুলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামাতো বোনকে নিয়ে বেড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


মামাতো বোনকে নিয়ে বেড়াতে গিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-১১। সাকিবকে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে এই বিষয়ে তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেফতার করা সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী এবং অভিযুক্ত পরস্পর মামাতো ও ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন তার ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। এরপর ঘোরাঘুরি শেষে সন্ধ্যার সময় সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

ধর্ষণের পর ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। পরে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তরুণী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান। এরপর এই ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব কারাগারে ক্যাশলেস লেনদেনের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


দেশের সব কারাগারে ক্যাশলেস লেনদেনের সূচনা

মুন্সীগঞ্জ জেলা কারাগারে দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এখানে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে দেশের প্রথম ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। পাশাপাশি বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। বন্দিরা এ ব্যবস্থার মাধ্যমে নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশের অন্যান্য কারাগারগুলোতেও এটি পর্যায়ক্রমে চালু করা হবে।

আইজি প্রিজনস জানান, বন্দিদের মানসিক সুস্থতা এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ময়মনসিংহে ভাড়া বাসা থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে, যখন পুলিশ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ছিলেন। রিপোর্ট অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ছত্রিশবাড়ি কলোনি এলাকার পারুল আক্তারের বাসার একটি কক্ষে তাকে গলাকেটে হত্যা করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় এক মাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। জানা যায়, এই বাসায় তিনি নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়। এতে আরও জানা যায় যে, এর আগে বাসার সামনের সড়কে রুবেলের চাচাতো ভাই শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারী দলটি।

কলোনির ভিতরে পারুল আক্তারের ৫ কক্ষের একটি বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন রাজিব আহমেদ রুবেল। পুলিশ বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায় এবং মাথার কাছে একটি মদের বোতল উদ্ধার করে। নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসার অন্য সব ভাড়াটিয়া ও বাসার মালিক পারুল আক্তার পলাতক রয়েছেন।

নিহতের বোন রুনা আক্তার ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, 'আমার ভাইকে মেরে ফেলছে খবর পেয়ে এখানে এসেছি। এই বাসার লোকজনই আমার ভাইকে পরিকল্পিতভাবে মেরেছে।'

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনা স্থান পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, 'আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। এই ঘটনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে, সে অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমরা রনি ও স্বজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%