প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জ জেলা কারাগারে দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এখানে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে দেশের প্রথম ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। পাশাপাশি বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি উল্লেখ করেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। বন্দিরা এ ব্যবস্থার মাধ্যমে নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশের অন্যান্য কারাগারগুলোতেও এটি পর্যায়ক্রমে চালু করা হবে।
আইজি প্রিজনস জানান, বন্দিদের মানসিক সুস্থতা এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন