০২:৫২ পি.এম
ফুটবল বিশ্বকাপে সাধারণত চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফির পাশাপাশি মেডেল প্রদান করা হয়। কিন্তু এবার ফিফা অন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো প্রখ্যাত লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘকাল ধরে প্রচলিত রয়েছে। এবারের বিশ্বকাপে এই চ্যাম্পিয়নশিপ রিং প্রথার যাত্রা শুরু হলো।
ফিফার ওয়েবসাইট অনুযায়ী, চ্যাম্পিয়নশিপ রিংয়ের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বকাপের বছরটিকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং প্রস্তুত করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য নির্ধারিত। বাকি ১ হাজার ৯৯৬টি রিং হবে অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য, যা বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে উপলব্ধ করা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং এবং তাদের প্রতীক। বিজয়ী দলের জন্য প্রস্তুত প্রতিটি রিং থাকবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। সবার আঙুলের মাপ অনুযায়ী তৈরি হবে রিং, যা সত্যায়নপত্রের সঙ্গে যুক্ত থাকবে।
ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই বিজয়ী দলের অধিনায়ক এবং প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং প্রদান করা হবে। এরপর খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পরানো হবে।
এবারের বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের। আগামী ১৯ জুলাই রাত ১টায় নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এবং এ ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়নশিপ রিং পরানো হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন