ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিস্তিনি বন্দিদের রাখতে কুমিরঘেরা কারাগারের প্রস্তাব দিলেন ইসরাইলি মন্ত্রী


ফিলিস্তিনি বন্দিদের রাখতে কুমিরঘেরা কারাগারের প্রস্তাব দিলেন ইসরাইলি মন্ত্রী

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি উচ্চ-নিরাপত্তা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এ প্রস্তাবটি ইতোমধ্যে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ (আইপিএস) সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থান পরিদর্শন ও ব্যয় নিরূপণের মাধ্যমে পরীক্ষা করছে, এমনটি হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে।

বেন-গভির এই পরিকল্পনাকে ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নাম দিয়েছেন তিনি। তিনি জানান, এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমি অঞ্চলের একটি কারাগার থেকে অনুপ্রাণিত এবং সেখানে প্রাকৃতিকভাবে অ্যালিগেটরের (এক প্রজাতির কুমির) উপস্থিতি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (১৭ জুলাই) ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে ‘তত্ত্বাবধানে থাকা বন্য প্রাণী’ হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে কারাগার প্রাঙ্গণে পরীক্ষামূলকভাবে কুমির রাখার ব্যবস্থা উন্মুক্ত হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় এই কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এখানে প্রায় ২০০ থেকে ২৫০টি কুমির নিয়ে এই অঞ্চলের অন্যতম বৃহৎ কুমির খামার রয়েছে।

গত ১ জানুয়ারি, ইসরাইলি কারা কর্তৃপক্ষ আইপিএসের উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল হামাত গাদের কুমির খামার পরিদর্শন করেছিল। তারা কুমির পালন, খাদ্য ব্যবস্থাপনা, শীতকালীন আচরণ, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

হামাত গাদেরের প্রধান নির্বাহী ইয়োসি মুসানেজাদ জানান, এটি ছিল একটি ‘শিক্ষামূলক সফর’। তিনি বলেছেন, ‘খাঁচায় কুমির পালন মোটেও সহজ নয়। এটি কোনো পোষা কুকুর নয়। এর জন্য বিশেষ যত্ন, পানির সঠিক ব্যবস্থাপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।’

বেন-গভির দাবি করেছেন যে এই ব্যবস্থা নিরাপত্তা জোরদার ও পালানোর ঝুঁকি কমানোর ক্ষেত্রে ব্যয়-সাশ্রয়ী হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি ছোট কুমিরের দাম প্রায় ৮ হাজার ডলার এবং বড় কুমিরের দাম প্রায় ২০ হাজার ডলার। প্রয়োজনীয় যে বাজেট লাগবে, আমি তা দিতে প্রস্তুত।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তবে প্রস্তাবটি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থা বিতসেলেম-এর চেয়ারম্যান অরলি নয় একটি মন্তব্যে একে ‘ইসরাইলের বর্তমান নীতির আরেকটি ভয়াবহ ও বিকৃত উদাহরণ’ বলেছেন। তাঁর ভাষায়, ‘ন্যায়বিচারের পথ বেছে নেওয়ার আগে কর্তৃপক্ষ যেন সব ধরনের অমানবিক উপায়ই চেষ্টা করতে প্রস্তুত।’

এই প্রস্তাবকে ঘিরে ইসরাইলের কারা নীতি এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার আগেই ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার আগেই ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

এবার আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখিত তথ্য সামনে এসেছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তামিলনাড়ুতে সাংবাদিক সন্দেহের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বিজয় সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তামিলনাড়ুতে সাংবাদিক সন্দেহের তালিকায়

তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। গত ১০ মে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর, জুন মাসেই এই সরকার পতনের ছক কষা হয়।

এ ঘটনার প্রেক্ষাপটে সন্দেহভাজন হিসেবে পুথিয়া থালাইমুরাই চ্যানেলের সিনিয়র সাংবাদিক বিজয়নকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে, সাবেক ক্ষমতাসীন দল ডিএমকে-এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সাবেক মন্ত্রী সেন্থিল বালাজি ও তার ভাই অশোক বালাজিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ।

তদন্তকারী সূত্র জানায়, সরকারবিরোধী এই চক্রান্তের নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট মেঘালয়’। সমীক্ষা পরামর্শক ও ইউটিউবার তিরুনাভুক্কারাসুকে সামনে রেখে এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। মূল লক্ষ্য ছিল অর্থের প্রলোভন দেখিয়ে বিজয়ের দল টিভিকে-র অন্তত ১৫ জন বিধায়ককে কিনে ফেলা।

ফ্লোর ক্রসিংয়ের আইনি জটিলতা এড়াতে প্রথমে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল। এরপর পরিকল্পনা ছিল ১৫ জন বিধায়কের একযোগে পদত্যাগের মাধ্যমে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। গত নির্বাচনে ১০৮টি আসন পাওয়া টিভিকে ছোট দলগুলোর সমর্থনে ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁয়ে জোট সরকার গঠন করে।

এই পরিকল্পনা বাস্তবায়নে গত জুনের শেষ সপ্তাহে উথানগারাই কেন্দ্রের টিভিকে বিধায়ক এন. ইলাইয়ারাজার সাথে অভিযুক্ত তিরুনাভুক্কারাসুর যোগাযোগ হয়েছিল। দলীয় হুইপকে অমান্য করে ভোটদানে তাকে ৩৫ কোটি রুপির লোভ দেখানো হয়। কিন্তু বিধায়ক প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে তাকে ও তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। ফলশ্রুতিতে, ২৯ জুন তিনি চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানালে ‘প্রজেক্ট মেঘালয়া’র খবর প্রকাশ্যে আসে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তিরুনাভুক্কারাসুসহ ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফরেনসিক পরীক্ষায় মূল অভিযুক্তের সাথে সাংবাদিক বিজয়নের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়, যার কারণে পুলিশ তার ফোন জব্দ করে।

চেন্নাই প্রেসক্লাব সংবাদপত্রের স্বাধীনতা দমনের অভিযোগ তোলে, তবে পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের দাবি করে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে সেন্থিল বালাজিদের সম্পৃক্ততার ইঙ্গিত মিললেও ডিএমকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

গত সেপ্টেম্বরে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহতের ঘটনার জন্য ডিএমকে ও সেন্থিলকে দায়ী করা হয়েছিল। এই ঘটনা তাদের মধ্যেকার পুরোনো বৈরিতার সূচনা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মপাশায় ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সজীব মিয়া ধর্মপাশা উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


ধর্মপাশায় ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের । গ্রামে এক কিশোরের (১৭) বিরুদ্ধে সাতবছর বয়সী। শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয়। একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটির পরিবার গোপনীয়তা স্বার্থে নাম পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করেছে । আহত ওই শিশুটিকে ওইদিন বিকেল পৌনে চারটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

মোবাইলে গেইম দেখানোর কথা বলে প্রতিবেশি অভিযুক্ত। ওই শিশুটিকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ভয় দেখিয়ে জোর পূর্বক ওই পরিত্যক্ত ঘরের চৌকির ওপর ফেলে শিশুটিকে বলাৎকার করে। পরে শিশুটি কেঁদে কেঁদে ওই ঘর থেকে বের হয়ে স্থানীয় একজন সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ঘটনাটি জানায়। এ সময় ওই কিশোরকে চলে যেতে দেখে শিশুটি চিৎকার করে বলে হে আমারে জোর কইরা খারাপ কাম করছে। কিশোরটি তখন তাৎক্ষণিকভাবে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন। শিশুটির পায়ূপথ দিয়ে রক্ত বের হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।
বলাৎকারী বর্তমানে ধর্মপাশা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


চট্টগ্রামে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়ে অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় মঞ্চ ভেঙে পড়ে যায়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত কয়েকজন নেতা মঞ্চ থেকে নিচে পড়ে যান। তবে, এই ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টা নাগাদ দোহাজারী পৌরসভা এলাকায় ঘটনাটি ঘটে।

যাদের মুখোমুখি দেখা গেছে, তারা জানান, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামার পর মন্ত্রী মঞ্চে ওঠেন। একই সময়ে অতিরিক্ত নেতাকর্মী ও অতিথিরা মঞ্চে উঠে আসলে সেটি ভেঙে পড়ে।

অর্থমন্ত্রীর পাশাপাশি অন্য যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহও ছিলেন। মঞ্চের ধসের ঘটনায় তারা সকলেই নিচে পড়ে গেলেও নিরাপদেই উঠে আসেন। কারও গুরুতর আহত হওয়ার কোনো খবর না পাওয়ার খবর প্রকাশিত হয়েছে। ঘটনার পর অর্থমন্ত্রী সেখানে থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা যখন ত্রাণ বিতরণ শুরু করেন, তখন উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা প্রদান করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, "মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই পড়ে গেলেও কেউ আহত হননি।" তিনি আরও জানান, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%