ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি শনিবার (২৫ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন।

প্রধান আলোচক পরিচয় দিয়ে তিনি বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে লভ্যাংশ হওয়ার কথা ছিল, সেখানে আমরা জনমিতিক বোঝা নিয়ে বাস করছি। কর্মক্ষম মানুষ অনেক, তবে নির্ভরশীল মানুষ কমে গেছে। কিন্তু শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে। ২০২০ থেকে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। তিনি নাম উল্লেখ না করে জানালেন, যে সকল ব্যক্তি শিক্ষায় নাই, কর্মসংস্থানে নাই, প্রশিক্ষণে নাই, তাদের মধ্যে ৪১%। এই ৪১% এর মধ্যে নারীদের সংখ্যা ৬২%। বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে ক্রমাগত বেড়ে চলেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও বলেন, আমাদের জন্য সুযোগ ছিল যে, প্রতি চারজনের মাঝে একজন যুবক। কিন্তু সেটা কাজে লাগায়নি পতিত সরকার। একটি দেশের জনশক্তি কতটা গাদ্দারি করলে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তা উল্লেখ করেন। শিক্ষাব্যবস্থা ভেঙে যায়। স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ০.৭%। শিক্ষায় যে শিক্ষার্থী ১২টি শ্রেণি সম্পন্ন করেছে, তার স্থান হচ্ছে পাঁচ ধাপ নিচে।

তিনি আরও মন্তব্য করেন যে, আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হয় না যে, মরহুমা বেগম খালেদা জিয়ার সময় দারিদ্র্য কমে গিয়েছিল। পরবর্তীতে, দারিদ্র্য বিমোচনের হার বেড়ে গিয়েছিল। তবে আমি আশা করি, ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনমিতিক বোঝাকে জনমিতিক লভ্যাংশে পরিণত করা যাবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের কথা বললে, উপজেলা হাসপাতালগুলোয় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০টি শয্যা ও মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে এটি ৩০টি শয্যায় রূপান্তরিত করা হয়। এরপরে আর বাড়েনি। আমরা এসেছি, এটি ১০১ শয্যায় নিয়েছি। আমাদের একটি দর্শন রয়েছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪০ এম


খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করার জন্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন এবং সকল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে এক অভূতপূর্ব গতি আসবে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ পুনরায় চালু করতে অত্যন্ত আন্তরিক।

আজ শনিবার বিকালে বাগেরহাটের ফয়লা হজরত খানজাহান আলী (রা.) বিমান বন্দরস্থল সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, মোংলা বন্দরের বিপুল আমদানি-রপ্তানি বাণিজ্য, ইপিজেডের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

এছাড়া, উল্লেখ্য, চীনের সরকারি প্রতিষ্ঠান সিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক পিটার-এর নেতৃত্বে একটি দল বিমানবন্দর প্রকল্প স্থল পরিদর্শন করে স্থানটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে যাচ্ছেন। তিনি জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ী

পাবনার ঈশ্বরদীতে ৭ কেজি গাঁজাসহ আব্দুল রাকিব আলী রকি (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া কারিগরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রকি রাজশাহী জেলার শাহ মখদুম থানার শাজাহান আলীর ছেলে।

মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি আভিযানিক দল পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া অঞ্চলে অবস্থান নেয়।

এই সময় সেখানে চলাচলরত সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি ওই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক পাচারের উদ্দেশ‍্যে ওই ব্যক্তি যাত্রীবেশে বনপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি অটোরিকশার পেছনের সিটে বসেছিলেন এবং তার পেছনে একটি কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পরিবহন করছিলেন। অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন পল্লীতে গর্ভবতী মায়েদের পাশে দুই সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন পল্লীতে গর্ভবতী মায়েদের পাশে দুই সংগঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী যৌথ উদ্যোগে হরিজন পল্লীতে বসবাসকারী গর্ভবতী নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বৃক্ষরোপণ, পুষ্টি বক্স এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া হরিজন কলোনির মন্দির মাঠে আয়োজন করা হয়েছিল। সেখানে ৬ জন গর্ভবতী নারীকে পুষ্টি বক্স দেওয়া হয় এবং সন্তানসম্ভবা আরও ১০ জন নারীর মাঝে ফলমূল বিতরণ করা হয়। পাশাপাশি শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ, জুস এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন মহিলা ক্লাব ও রোটারি ক্লাবের সদস্যরা। এ অনুষ্ঠানটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেও আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, "শিক্ষা ও পরিবেশ—এই দুই শক্তির সমন্বয়েই একটি মানবিক, সচেতন ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।" তিনি জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, "সমাজের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ-সুবিধা নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" বিশেষ করে হরিজন পল্লীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা, তাদের সুন্দর ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি এ কে এম এনামুল হক বলেন, "রোটারির মূল দর্শনই হলো মানবসেবা।" তিনি উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে যারা বাবা হতে যাচ্ছেন, তাদের প্রতি আমার আহ্বান— তারা যেন নিজেদের স্ত্রীদের প্রতি সহমর্মী, দয়াশীল ও সম্মানজনক আচরণ করেন। একজন মা যদি পরিবার থেকে যথাযথ সম্মান, ভালোবাসা ও সহযোগিতা না পান, তবে তার পক্ষে একজন সুস্থ ও আত্মবিশ্বাসী মা হিসেবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে।

মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর যৌথ উদ্যোগে আমরা একটি সেবামূলক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছি। হরিজন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও অবহেলার শিকার। সেই বিভেদ দূর করে সকলকে এক কাতারে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর পাস্ট প্রেসিডেন্ট (পিপি) রোটারিয়ান শাহনাজ পারভীন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, রাজশাহীর যৌথ উদ্যোগে হরিজন পল্লীতে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান এবং সন্তানসম্ভবা মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের কল্যাণে কাজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সেমিনারের প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান ডা. শিখা বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের কোষাধ্যক্ষ শাকিলা হোসেন, সহ-সম্পাদক প্রফেসর ড. শামীমা নাসরিন সীমা ও নুরুন্নাহার ইতি, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহনাজ মহল, বিথি বিশ্বাস, রুমানা জান্নাত ও সূচনা ইসলামসহ ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ। তাদের অংশগ্রহণ ও সহযোগিতায় কর্মসূচিটি সম্পন্ন হয়।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সেক্রেটারি রোটারিয়ান খন্দকার ইমাম আল আমিন সম্রাট, রোটারিয়ান লুৎফে রহমান অনু, রোটারিয়ান শাহনাজ পারভিন শিল্পী, রোটারিয়ান মান্জুরুল আলম, শামীম আহমেদসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%