ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মালিককে হাত-পা বেঁধে হত্যা করে ট্রান্সমিটার চুরি


মালিককে হাত-পা বেঁধে হত্যা করে ট্রান্সমিটার চুরি

বগুড়ার শিবগঞ্জে এক রাইসমিল মালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।

 

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাইস মিলের পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। দুর্বৃত্তরা মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়।

 

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

 

সোমবার সকালে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাইস মিলে গিয়ে বিছানায় মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশকে দেয়া হয় খবর।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

 

ওসি শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

 

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা, বিশ্বে ছড়িয়ে পড়ছে ‘মানুষখেকো’ ছত্রাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২০ পি.এম


বিজ্ঞানীদের সতর্কবার্তা, বিশ্বে ছড়িয়ে পড়ছে ‘মানুষখেকো’ ছত্রাক

মানবদেহের ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলার মতো এক ধরনের প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ বিশ্বজুড়ে বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ভবিষ্যতে এই বিপদ আরও ব্যাপক ও ভয়ানক রূপ নিতে পারে, জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর সিএনএন।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে ‘অ্যাসপারজিলাস’ নামের ছত্রাকটি উত্তর আমেরিকা, ইউরোপ, চীন এবং রাশিয়ার নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এই ছত্রাক ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে প্রাণঘাতী রোগ ‘অ্যাসপারজিলোসিস’ সৃষ্টি করে।

গবেষকদের মতে, সাধারণত এই ছত্রাকের স্পোর সুস্থ মানুষের শরীর ধ্বংস করে দিতে পারে। তবে হাঁপানি, সিওপিডি, ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপন করেন এমন রোগী বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি মারাত্মক হয়ে ওঠে।

গবেষণার সহ-লেখক নর্মান ভ্যান রেইন বলেন, শরীরের প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ হলে ছত্রাক শরীরের অভ্যন্তরে বৃদ্ধি পেয়ে কার্যত ‘ভেতর থেকে খেতে শুরু করে’। অ্যাসপারজিলোসিসে মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ‘অ্যাসপারজিলাস ফিউমিগেটাস’ ২১০০ সালের মধ্যে প্রায় ৭৭ শতাংশ বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু ইউরোপে প্রায় ৯০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়তে পারেন।

অন্যদিকে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস উত্তর আমেরিকা, উত্তর চীন এবং রাশিয়ার নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই ছত্রাক শুধুমাত্র মানুষের শরীরেই নয়, খাদ্যশস্যেও সংক্রমণ ঘটায় এবং অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাসকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ছত্রাক হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৩-২৩ সালের মধ্যে ২০ হাজারের বেশি অ্যাসপারজিলোসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, প্রতি বছর এ রোগের সংক্রমণ গড়ে প্রায় ৫ শতাংশ হারে বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছত্রাকজনিত রোগ সম্পর্কে এখনো জনগণের সচেতনতা কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই দ্রুত গবেষণা, নজরদারি এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ঘরের ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নড়াইলে বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু হচ্ছেন নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্লার বড় মেয়ে এবং তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত মিতু (১০) তার ছোট বোন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে ছিল সেতু ও মিতু। রাত ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে নলদী গ্রামে হাফিজুর মোল্লার বাড়ির সামনের সরু রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সরাসরি হাফিজুর মোল্লার বসতঘরের ওপর পড়ে। এর ফলে মুহূর্তের মধ্যে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘুমন্ত দুই বোন ভারী পাথরের নিচে চাপা পড়ে।

পরে স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে ভারী আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অপর শিশুর চিকিৎসা চলছে।

এদিকে ঘুমন্ত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো নলদী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএপিবির প্রধান নির্বাহীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


আইএপিবির প্রধান নির্বাহীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজন করা হয় এ সাক্ষাৎ।

সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এই খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

পরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক সামনে রাখেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে চিপস তৈরির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার আসবাবপত্র, তৈরিকৃত চিপস, কার্টন, প্লাস্টিক প্যাকেট ও মেশিনারিজসহ প্রায় ৫ হাজার বর্গফুটের একটি সেমিপাকা টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার মালিক তাবারক বলেন, এই কারাখানা থেকেই আমার আয়-উপার্জন হতো। এখন আমি পথের ফকির হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতার দাবি জানাচ্ছি।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (এসএসও) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ৪টার দিকে আগুন লাগার খবর পাই। পরে আমার নেতৃত্বে দুই ইউনিট মিলে পৌনে এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সকাল ৬টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দক্ষ ও সময়োপযোগী অভিযানের ফলে কারখানার প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় কেউ হতাহত হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%