প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার শিবগঞ্জে এক রাইসমিল মালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাইস মিলের পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। দুর্বৃত্তরা মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে নিয়ে যায়।
সোমবার সকালে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাইস মিলে গিয়ে বিছানায় মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশকে দেয়া হয় খবর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন