ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু


একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা যেখানে একমাত্র ছেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু ঘটিয়েছে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে নিজের ঘর থেকে আটক করেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটনোর খবর পাওয়া যায়।

নিহতরা হলেন- স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩২)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ছেলে বাবা ও মাকে দুপুর দুইটার সময় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই নির্মম হত্যাকান্ড ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃক ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


মাতৃক ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে

কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে এক পিতাকে নিজের বাবা ও মেয়ের জানাজা সম্পন্ন করতে হলো। বাবাকে শেষ বিদায় জানিয়ে বাড়ি ফেরার সময়ই আসে মেয়ের মৃত্যুর মর্মান্তিক খবর। এই হৃদয়বিদারক দৃশ্য স্বজন এবং এলাকাবাসীর হৃদয়কে আরও ভারাক্রান্ত করবে।

বীর মুক্তিযোদ্ধা পিতার দাফন শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, পরিবারেরই তরুণী সদস্য মুন্নি খাতুন (২৩) মৃত্যুবরণ করেছেন। একই দিনে পরিবারের দুই সদস্যকে হারানোর এই হৃদয়বিদারক ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, দৌলতপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকালে মারা যান। শনিবার সকাল ১০টায় নিজ এলাকার মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

কিন্তু তখনও পরিবারের সদস্যরা কবরস্থান থেকে পুরোপুরি বাড়ি ফিরতে পারেননি। ঠিক তখনই ফোনে আসে আরেকটি দুঃসংবাদ, মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর প্রিয় নাতনি মুন্নি খাতুন মারা গেছেন। মুন্নির বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত দাদার দেখভাল তিনিই করতেন।

স্বজনরা জানান, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে দাদার মরদেহের পাশে বসে বিলাপ করতে করতে মুন্নি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নুরুজ্জামান বলেন, চাচাকে শেষ বিদায় দিয়ে বাড়ি ফিরতেই ভাতিজির মৃত্যুর খবর পেলাম। এমন শোকের ভার কোনো পরিবার যেন কখনো বহন করতে না হয়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শনিবার একই মানিকদিয়ার কবরস্থানে দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই বিকেল ৪টার দিকে চিরনিদ্রায় শায়িত হবেন নাতনি মুন্নি খাতুন। একই দিনে পাশাপাশি দাদা-নাতনির দাফনের এই হৃদয়বিদারক দৃশ্য স্বজন ও এলাকাবাসীর হৃদয়কে আরও ভারাক্রান্ত করতে সক্ষম হয়েছে। শোকে বারবার ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, একই দিনে একই পরিবারের দুই সদস্যকে হারানোর এমন মর্মস্পর্শী ঘটনা তারা আগে কখনো দেখেননি।

একজন স্থানীয় বাসিন্দা আবেগঘন প্রতিক্রিয়ায় বলেছেন, সকালে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছি। কিন্তু কিছু সময়ের মধ্যেই শুনতে হয়েছে তারই নাতনির মৃত্যুসংবাদ। একই দিনে দাদা-নাতনি পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হওয়ার পরিস্থিতি, এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর কী হতে পারে। এই পরিবারের কান্না আজ পুরো গ্রামের কান্নায় পরিণত হয়েছে। আল্লাহ যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন এবং এমন নির্মম ঘটনা আর কোনো পরিবারের জীবনে না আসে।

মুক্তিযোদ্ধার বড় ছেলে তুজাম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুক্রবার বিকেলে আমার বাবা মারা যান। শনিবার সকালে বাবার জানাজা ও দাফন শেষ করে বাড়ি ফেরার পথেই ফোনে জানতে পারি, আমার মেয়ে মুন্নি আর নেই। একদিনে বাবা আর মেয়েকে হারিয়ে আমরা যেন দিশেহারা হয়ে পড়েছি। প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। কয়েকদিন ধরে তিনি টাইফয়েডে ভুগছিলেন এবং আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ককরোচ’ এক দাবি পূরণ, বাকি তিনে অনড় ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


‘ককরোচ’ এক দাবি পূরণ, বাকি তিনে অনড় ভারতের

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘোষণা করার পর নয়াদিল্লির সব জায়গায় বিক্ষোভকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে উল্লাস প্রকাশ করছেন, এমনটি জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে মানুষের উপস্থিতি আরও বাড়ছে এবং উপস্থিতি গঠনমূলক হারে বাড়ছে।

আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায় যে, তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার মতো বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি।

দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপকের পদত্যাগ-পরবর্তী উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হয়েছে।’

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়ার অংশ হিসেবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে, আপনি যদি ভয় না পান এবং এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারও পদত্যাগ আদায় করা সম্ভব। গণতন্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের তরুণদের বিজয় হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘তরুণদের শক্তিই অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও দায়ী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করেছে। এটি জনগণের জয় এবং জবাবদিহির কক্ষে লড়াকারীদের বিজয়।’

বেনুগোপাল বলেন, ‘নিট প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেই কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী, তার পদত্যাগের জন্য দাবি জানিয়ে আসছিলেন। বিরোধী দলগুলো একত্রে জবাবদিহির দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।’

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং শিক্ষার্থীদের ওপর সংঘটিত নিপীড়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘তরুণদের শক্তির বড় বিজয়’ বলে মন্তব্য করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘নিট প্রশ্নফাঁসের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে টানা ২৮ দিন ধরে তরুণদের যে সংগ্রাম ও দৃঢ়তা জানা গেছে, তা সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনকারীদের দৃঢ় দাবির মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবশেষে পদত্যাগ করেছেন। ভয়কে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই সরকারকে নৈতিক দায় স্বীকারে বাধ্য করেছে। এটি গণতন্ত্রের শক্তির প্রতীক এবং দেশের তরুণদের ঐক্যের বড় বিজয়।’

এদিকে, আন্দোলন দমনের চেষ্টা করা হলে দেশের বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে আম আদমি পার্টি। কেন্দ্রীয় সরকারকে শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীদের কণ্ঠরোধ না করার আহ্বান জানিয়েছে আম আদমি পার্টি (এএপি)।

দলের জ্যেষ্ঠ নেতা গোপাল রাই দাবি করেছেন, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিহারের পাটনা ও গুজরাটে গ্রেপ্তার হওয়া সকল ছাত্রনেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় সরকার পুলিশ ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করছে। একদিকে তারা আলোচনার কথা বলছে, অন্যদিকে গুজরাটে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।’

গোপাল রাই বলেন, ‘আপনারা যদি এভাবে আন্দোলন থামানোর চেষ্টা করেন, তাহলে এটি সারাদেশে ছড়িয়ে পড়বে। সরকারের এসব পদক্ষেপ প্রমাণ করে তারা আন্দোলনকারীদের কণ্ঠরোধ করে আন্দোলন দমন করতে চাইছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাক্তারের বিরুদ্ধে ১০০টিরও অধিক নারীর যৌন নির্যাতনের অভিযোগ চিকিৎসকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ডাক্তারের বিরুদ্ধে ১০০টিরও অধিক নারীর যৌন নির্যাতনের অভিযোগ চিকিৎসকের

৬৫ বছর বয়সী একজন চিকিৎসকের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতের রাজস্থানের এক নার্স, উল্টো ওই চিকিৎসকের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এর মধ্যে নার্স কমলা ওরফে কমলেশ শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান।

ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে উল্লেখ করে নার্সটি অভিযোগ করেন যে, ওই ডাক্তার তার হাসপাতালে আসা বেশ কয়েকজন নারী রোগীকেও নির্যাতন করেছেন। চাঁদাবাজির অভিযোগে নার্সটিকে গ্রেপ্তার করার পর ঘটনাটিতে নাটকীয় মোড় আসে। জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ তাকে আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

শুনানিতে হাজির হওয়ার পূর্বে নার্সটি ভিডিও বার্তাটি রেকর্ড করেন এবং ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ডাক্তারকে ‘এক নম্বর ধর্ষক’ হিসেবে উল্লেখ করে নার্স দাবি করেন, ডাক্তার বছরের পর বছর ধরে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতন করেছেন। নার্স আরও অভিযোগ করেন, হাসপাতালে যাওয়া বেশ কয়েকজন নারী রোগীকেও ওই ডাক্তার নির্যাতন করেছেন, এবং অতীতে কিছু নারী পুলিশে গিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

নার্সটির মতে, অতীতে করা সেই অভিযোগগুলো বেশি দূর এগোয়নি কারণ ডাক্তার টাকা দিয়ে বিষয়গুলো ধামাচাপা দিতেন। তিনি আরও দাবি করেন, তার তোলা অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই তার বিরুদ্ধে চাঁদাবাজির পরিকল্পিত মামলা করা হয়েছে।

হাসপাতালের অন্যান্য কর্মীদের দিকেও অভিযোগের আঙুল তুলে এই নার্স জানান, হাসপাতালের দুই কর্মী ওই ডাক্তারকে নারী সংগ্রহে সহায়তা করতেন। তবে পুলিশ এই অভিযোগগুলোর কোনোটির সত্যতা নিশ্চিত করেনি এবং এগুলো যে প্রমাণিত হয়েছে, সেরকম কোনও অফিসিয়াল ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি।

মামলাটি ওই ডাক্তার কর্তৃক করা একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয়। অভিযোগে বলা হয়, নার্সটি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ওই চিকিৎসকের ব্যক্তিগত হাসপাতালে প্রধানত রাতের শিফটে কাজ করছিলেন। অভিযোগ অনুসারে, নার্সটি চা বানানোর অজুহাতে হাসপাতালের চারতলায় ডাক্তারের ব্যক্তিগত ঘরে প্রবেশ করতেন। এমন একটি সফরের সময়, তিনি নাকি ডাক্তারের অজান্তেই তার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি নিজের ফোনে ট্রান্সফার করেন।

ডাক্তার অভিযোগ করেন, নার্সটি পরে টাকা না দিলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার, তাকে ধর্ষণের, মিথ্যা মামলায় ফাঁসানোর এবং এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেন। নিজের ব্যক্তিগত সুনাম ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ডাক্তার উল্লেখ করেন যে, তিনি বেশ কয়েক বছর ধরে তাকে টাকা দিয়ে আসছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরুষের অভাব, ঘণ্টা হিসেবে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ মহিলারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


পুরুষের অভাব, ঘণ্টা হিসেবে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ মহিলারা

ইউরোপের বাল্টিক দেশ লাতভিয়ায় পুরুষের সংখ্যা নারীদের তুলনায় যথেষ্ট বেশি হওয়ায় সামাজিক বাস্তবতায় সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী এক চিত্র। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুসারে, লাতভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫.৫ শতাংশ বেশি। এর ফলে অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই পরিস্থিতির মধ্যে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে 'রেন্ট-আ-হাজব্যান্ড' বা 'স্বামী ভাড়া' পরিষেবা। তবে এর নাম শুনে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এই সেবার সঙ্গে কোনো ধরনের রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের বিষয় জড়িত নয়।

অ্যাপ বা ফোনকলের মাধ্যমে বুকিং করলে নির্দিষ্ট সময়ের জন্য দক্ষ কর্মীরা বাড়িতে গিয়ে বিভিন্ন গৃহস্থালির কাজ করে দেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, বাথরুমের কল ঠিক করা, আসবাবপত্র সরানো এবং অন্যান্য ভারী বা কারিগরি কাজ।

বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের মতে, লাতভিয়ায় নারী-পুরুষের এই জনসংখ্যাগত বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের তুলনামূলক কম আয়ু। অতিরিক্ত ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেশটির অনেক পুরুষ অল্প বয়সেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করছেন। পরিসংখ্যান অনুযায়ী, লাতভিয়ার প্রায় ৩১ শতাংশ পুরুষ ধূমপায়ী, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার প্রায় ১০ শতাংশ। ফলে ৬৫ বছরের বেশি বয়সী জনগণের মধ্যে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

এ কারণেই অনেক নারী সঙ্গীর খোঁজে বিদেশেও চলে যাচ্ছেন। পাশাপাশি দৈনন্দিন প্রয়োজন মেটাতে 'রেন্ট-আ-হাজব্যান্ড' জাতীয় সেবার চাহিদাও বৃদ্ধি পেতে শুরু করেছে।

শুধু লাতভিয়াতেই নয়, যুক্তরাজ্যে একই ধরনের সেবা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ব্রিটিশ নারী লরা ইয়ং তাঁর স্বামী জেমসকে 'হ্যান্ডি হাজব্যান্ড' হিসেবে বিভিন্ন গৃহস্থালির কাজের জন্য ভাড়া দিয়ে একটি ব্যবসা শুরু করেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, লাতভিয়ায় 'রেন্ট-আ-হাজব্যান্ড' মূলত দক্ষ কারিগরি সহায়তা প্রদানের একটি বাণিজ্যিক সেবা, যা দেশটির জনসংখ্যাগত বাস্তবতা ও সামাজিক প্রয়োজনের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%