প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউরোপের বাল্টিক দেশ লাতভিয়ায় পুরুষের সংখ্যা নারীদের তুলনায় যথেষ্ট বেশি হওয়ায় সামাজিক বাস্তবতায় সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী এক চিত্র। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুসারে, লাতভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫.৫ শতাংশ বেশি। এর ফলে অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই পরিস্থিতির মধ্যে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে 'রেন্ট-আ-হাজব্যান্ড' বা 'স্বামী ভাড়া' পরিষেবা। তবে এর নাম শুনে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এই সেবার সঙ্গে কোনো ধরনের রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের বিষয় জড়িত নয়।
অ্যাপ বা ফোনকলের মাধ্যমে বুকিং করলে নির্দিষ্ট সময়ের জন্য দক্ষ কর্মীরা বাড়িতে গিয়ে বিভিন্ন গৃহস্থালির কাজ করে দেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, বাথরুমের কল ঠিক করা, আসবাবপত্র সরানো এবং অন্যান্য ভারী বা কারিগরি কাজ।
বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের মতে, লাতভিয়ায় নারী-পুরুষের এই জনসংখ্যাগত বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের তুলনামূলক কম আয়ু। অতিরিক্ত ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেশটির অনেক পুরুষ অল্প বয়সেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করছেন। পরিসংখ্যান অনুযায়ী, লাতভিয়ার প্রায় ৩১ শতাংশ পুরুষ ধূমপায়ী, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার প্রায় ১০ শতাংশ। ফলে ৬৫ বছরের বেশি বয়সী জনগণের মধ্যে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।
এ কারণেই অনেক নারী সঙ্গীর খোঁজে বিদেশেও চলে যাচ্ছেন। পাশাপাশি দৈনন্দিন প্রয়োজন মেটাতে 'রেন্ট-আ-হাজব্যান্ড' জাতীয় সেবার চাহিদাও বৃদ্ধি পেতে শুরু করেছে।
শুধু লাতভিয়াতেই নয়, যুক্তরাজ্যে একই ধরনের সেবা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ব্রিটিশ নারী লরা ইয়ং তাঁর স্বামী জেমসকে 'হ্যান্ডি হাজব্যান্ড' হিসেবে বিভিন্ন গৃহস্থালির কাজের জন্য ভাড়া দিয়ে একটি ব্যবসা শুরু করেছেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, লাতভিয়ায় 'রেন্ট-আ-হাজব্যান্ড' মূলত দক্ষ কারিগরি সহায়তা প্রদানের একটি বাণিজ্যিক সেবা, যা দেশটির জনসংখ্যাগত বাস্তবতা ও সামাজিক প্রয়োজনের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন