০৫:৪৯ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ ওঠার পর অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া সাংবাদিকদের সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেছেন, "ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন।"
মঙ্গলবার (৬ অক্টোবর) তার ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্যটি করেন।
ডা. খাইরাতুন হিসান কেয়া পোস্টে উল্লেখ করেন, "ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে, এ ধরণের যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।"
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় তার স্বজনেরা ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন।
তাদের অভিযোগ, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা চলার পর একপর্যায়ে নবজাতকের মৃত্যু ঘটে। পরে তারা নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের জানান, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছিলেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা বলেন।
এদিকে, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের এই মন্তব্যের ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন